টেক বার্তা

ফ্রিতে ৭৫ টাকার প্ল্যান অফার করছে VI, জানুন কী কী সবিধা পাবেন

লকডাউনে কাজ হারিয়ে বেকার হয়েছেন প্রচুর মানুষ। এদিকে মোবাইল ফোন আর ইন্টারনেট আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গিয়েছে। অথচ বিভিন্ন টেলিকম সংস্থার হাইফাই বাজেটের রিচার্জপ্ল্যান সকলের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না।

তবে এবার Vi তাদের স্বল্প রোজগেরে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুন সাশ্রয়ী একটি রিচার্জে অফার। এই প্ল্যানে ফোনকল ও ডেটা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রিপেইড প্ল্যানটির মূল্য মোটে 75 টাকা। Vi-এর এই 75 টাকার রিচার্জ প্ল্যানে যা যা অফার দেওয়া হয়, সেই সবই পেয়ে যাবেন কোম্পানির অল্প আয়ের গ্রাহকেরা। সঙ্গে পাবেন 50 মিনিটের ফোনকল ও 500 এমবি ডেটা একেবারে বিনামূল্যে।

লো ইনকামের ইউজারদের জন্য এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি রাখা হয়েছে 15 দিন। এই প্ল্যানের মেয়াদ ফুরিয়ে গেলে গ্রাহকরা ফের নিজেদের পছন্দমতো রিচার্জপ্ল্যান কিনে নিতে পারবেন। একটি প্রেসবিজ্ঞপ্তিতে Vi য়ের তরফে জানানো হয়েছে, “রাজ্যের বিভিন্ন প্রান্তেই আনলকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর তার ফলে পরিযায়ী শ্রমিকেরা নিজেদের বাড়ি থেকে আবার কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করে দিয়েছেন। লকডাউনের সময় প্রিপেইড টেলিকম ইউজারদের একটা বড় সংখ্যা বিভিন্ন কারণে রিচার্জ করতে পারেননি, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সেই সব কাস্টোমারদেরই Vi আমন্ত্রণ জানাচ্ছে ভারতের দ্রুততম 4G নেটওয়ার্ক ব্যবহার করতে এবং তাঁদের কাজও শুরু করে দিতে।”

বাড়িবসেই এই প্ল্যানটি অ্যাক্টিভেট করা সম্ভব। এরজন্য 121153 নম্বরে ফোন করতে পারেন বা নিজেদের Vi নম্বর থেকে *444*75# নম্বরে মেসেজও করতে পারেন। নতুবা নিকটবর্তী রিটেইলারের কাছে গিয়ে প্ল্যানটি রিচার্জ করাতে পারবেন গ্রাহক বা কাস্টমারেরা।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026