টেক বার্তা

১০০ টাকার কমে পেয়ে যান রোজ ডেটা, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির VI

বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি টেলিকম সংস্থাগুলি একে অপরের সাথে প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণের জন্য একের পর এক নতুন প্ল্যান নিয়ে হাজির হয়। সেই প্ল্যানগুলি যেমন একদিকে সস্তা হয়, তেমনই গ্রাহককে প্রদান করা হয় একাধিক সুবিধা। এমনই দুই সস্তা দামের প্ল্যান নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় টেলিকম সংস্থা VI। প্ল্যান দুটির দাম ৯৯ এবং ১০৯ টাকা। চলুন জানা যাক কোম্পানির এই দুই সস্তা দামের প্ল্যান সম্পর্কে,

Vi এর ৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে গ্রাহককে প্রদান করা হচ্ছে আনলিমিটেড কলিং এর সুবিধা। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ৯৯ টাকায় আনলিমিটেড ভয়েজ কলিং। সাথে রয়েছে প্রতিদিনের ১ জিবি ডেটার সুবিধা ও। তবে এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে কোনও ধরনের sms এর সুবিধা দেওয়া হচ্ছেনা। বৈধতা হিসেবে গ্রাহককে কোম্পানি এই প্ল্যানে দিচ্ছে ১৮ দিনের ভ্যালিডিটি। ১০০ টাকার কমে আনলিমিটেড কলিং সহ ডেটা র কথা যেখানে ভাবাই যায়না, সেখানে এমন প্ল্যান নিয়ে হাজির হয়েছে VI কোম্পানি।

Vi এর ১০৯ টাকার প্ল্যান

এই প্ল্যানটি এবং ৯৯ টাকার প্ল্যানটির মধ্যে প্রধান যে পার্থক্য তা হল বৈধতা এবং দামের। দামের দিক থেকে এই প্ল্যান Vi ৯৯ প্ল্যানের থেকে ১০ টাকা বেশি আর বৈধতার দিকে এই প্ল্যানে গ্রাহককে কোম্পানি দেয় ২ দিনের অতিরক্ত বৈধতা। অর্থাৎ গ্রাহক এই প্ল্যানে পাবেন ২০ দিনের বৈধতা। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১ জিবি ডেটার সুবিধা। তবে এই প্ল্যানেও কোম্পানি কোনও ধরনের sms এর সুবিধা গ্রাহককে প্রদান করবেনা।

Jio র ৯৮ টাকার প্ল্যান

অন্যদিকে Jio সম্প্রতি নিয়ে হাজির হয়েছিল তাদের ৯৮ টাকার এই প্ল্যান। সেই প্ল্যানে কোম্পানি গ্রাহককে প্রদান করছিল প্রতিদিনের ১.৫ জিবি ডেটা। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহক পাবেন মোট ২১ জিবি ডেটার সুবিধা। সাথে আনলিমিটেড ভয়েজ কলিং এর সুবিধা তো আছেন। বৈধতা ১৪ দিন।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026