ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০২ টাকার নতুন প্ল্যান নিয়ে এলো Vi, পাবেন ১৩ টি OTT সাবস্ক্রিপশন একেবারে ফ্রী

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভি গোপনে গোপনে একটি নতুন ২০২ টাকার রিচার্জ প্ল্যান চালু করে দিয়েছে। এই প্ল্যানটি আপাতত তাদের মোবাইল অ্যাপে লিস্টেড রয়েছে, তবে এখনও অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। আসলে Jio তাদের নতুন Jio Cinema Premium প্ল্যান লঞ্চ করার পরই এই নতুন সিদ্ধান্ত নিল Vi।

এই নতুন প্ল্যানটি বিশেষভাবে বিনোদনপ্রিয় গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটিতে Vi Moviеs and TV Pro সাবস্ক্রিপশন ছাড়া অন্য কোনো সুবিধা দেওয়া হয় না। Vi Moviеs and TV Pro হল টেলিকম অপারেটরের একটি OTT প্ল্যাটফর্ম যা প্রিপেইড এবং পোস্টপেইড Vi রিচার্জ প্ল্যানের সাথে দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। নতুন রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা এখন ২০২ টাকায় এই বান্ডেলটি কিনতে পারেন। চলুন তাহলে এই প্ল্যানের ব্যাপারে কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. নতুন ২০২ টাকার রিচার্জ প্ল্যানটি Vi অ্যাপে লিস্টেড রয়েছে, ওয়েবসাইটে আসবে শীঘ্রই।

২. এই প্ল্যানটি Vi Moviеs and TV Pro সাবস্ক্রিপশনের মাধ্যমে ১৩ টিরও বেশি OTT অ্যাপ অ্যাক্সেস দেয়।

৩. এই প্ল্যানের সাবস্ক্রিপশন মেয়াদ ৩০ দিন।

৪. এই প্ল্যানটি কোনো সেবা বৈধতা দেয় না, অর্থাৎ এটি আপনার বর্তমান বেস প্ল্যানের সাথে মিলিত হয়ে যাবে।

৫. অর্থাৎ নতুন প্ল্যানটি বেস প্ল্যান শেষ হলে শেষ হয়ে যাবে এবং এটি গ্রাহকদের জন্য একটি বিনোদনমূলক অ্যাড-অন।

৬. নতুন প্ল্যানের সুবিধা ভোগ করতে গ্রাহকদের একটি সক্রিয় বেস প্ল্যান থাকা বাধ্যতামুলক।

৭. প্ল্যানটিতে Disney+ Hotstar, SonyLIV, SunNXT, Yupp TV, Shеmaroo Mе, Hungama এবং Discovеry সহ জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলি আপনি দেখতে পারবেন।

Vi এই নতুন প্ল্যানের মাধ্যমে JioTV Premium এবং Airtel Xstream Play এর মতো প্রতিযোগীদের সাথে পাল্লা দিতে চাইছে। JioTV Premium প্ল্যান ১৪ টিরও বেশি OTT অ্যাপ, প্রতিদিন ২ জিবি ডেটা দিয়ে থাকে। এই প্ল্যানের দাম ৩৯৮ টাকা থেকে শুরু হয়। অন্যদিকে, Airtel Xstream Play প্ল্যান ১৪৯ টাকা থেকে শুরু হয় এবং ২০ টিরও বেশি OTT অ্যাপ অ্যাক্সেস দেয়। অর্থাৎ বলাই যায়, Vi এর নতুন রিচার্জ প্ল্যানটি বিনোদনপ্রিয় গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার। আপনি কি একবার এটা ট্রাই করে দেখবেন?

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026