বিনোদন

Vicky-Katrina Wedding: ভিকি-ক্যটরিনার হলদি অনুষ্ঠান থেকে ব্যাচেলার পার্টির প্ল্যানিং ফাঁস

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। জানা যাচ্ছে এই সপ্তাহেই ৯ ডিসেম্বর চার হাত এক হবে এই চর্চিত প্রেমিক জুটির। জানা যাচ্ছে, আগামী ৬ তারিখ অর্থাৎ গতক্সল রাজস্থান উড়ে যান ক্যাট ভিকি। জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছান এই লাভ বার্ডস।আগামী ৭ ডিসেম্বর আজ ক্যাটের মেহেন্দি আর হলদির অনুষ্ঠান হবে।

ইতিমধ্যে গতকাল যোধপুরে পৌঁছে গিয়েছেন বলিউডের এই লাভ বার্ডস হবু ভিকি আর ক্যাট। প্রিয় ভিক্যাটের বিয়ে নিয়ে বলিউড সেলেব থেকে অনুগামীরা সকলেই মুখিয়ে। বিয়ের আসরে বলিউড স্টার ক্যটরিনা কাইফ এককথায় বলতে গেলে ঝড় তুলেছেন সর্বত্র। এখন বি-টাউন জুড়ে সাজ সাজ রব। ভিকি আর ক্যাটের ব্যাচেলর লাইফ শেষ, এবার সংসারে মন দেবে দুজনে। এই সেলেবের বিয়ে ঘিরে একাধিক গোপনীয়তার সত্ত্বেও এবার ফাঁস অভিনেত্রীর হলদি অনুষ্ঠানের যাবতীয় তথ্য।

৭ তারিখ অর্থাৎ আজ থেকেই বসে গিয়েছে রাজকীয় বিয়ের আসর। একের পর এক সেলিব্রিটিরা এই বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই থেকে রওনা দিয়েছেন রাজস্থানের উদ্দেশ্যে। সকল ভিআইপি অতিথিদের জন্য বুকিং করা রয়েছে ৪৫ টি হোটেল। কারো যাতে কোথাও সমস্যা না হয় সেদিকেও দেওয়া হয়েছে কড়া নজর রেখেছে এই জুটির টিম। কিন্তু প্রশ্ন একটাই অতিথিরা কি আদেও নিজের মতো করেই এই রাজকীয় বিয়ে উপভোগ করতে পারবেন।

না মনে হয়। কারণ নিয়ম অনুযায়ী এই জুটির বিয়েতে তোলা যাবে না একটিও ছবি। এমনকি আমন্ত্রিতরা করতে পারবেনা কোনো রিল ভিডিও। আর তাঁদের বিয়ে নিয়েও কোনো কথা কারও সঙ্গে কোনো রকম আলোচনা ও করা যাবে না। যার ফলে মন খুলে এই বিয়েতে সেলিব্রেশন বোধহয় সম্ভব হবে না কোনো অতিথির। এদিকে আয়োজনে থাকছে না কোনরকম ত্রুটি। আজকে বসে গিয়েছে সংগীতের অনুষ্ঠান।

আজ মনের মানুষ ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা ডান্স ফ্লোর কাঁপাবেন নিজের সিনেমা কালা চশমা গানে। আর এই খব্র ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে । এরপর আসবে কাল হলদি সেরিমনি। বুধধবার সকাল থেকেই হলুদের অনুষ্ঠানে গা ভাসাবে ক্যাটরিনা ও ভিকি কৌশল। এদিন দিনভর  কি বিশেষ আয়োজন থাকছে তা নিয়ে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বলিউডের সংবাদমাধ্যমে।

বুধবার ঘড়িতে সকাল ৮  টা থেকে ১০ টার মধ্যে অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছে ব্রেকফাস্টের। এরপর বেশ কিছুটা সময়ের বিরতি নিয়ে ফ্রেশ হয়ে সমস্ত অতিথিরা সাজগোজ করে হলদি অনুষ্ঠানে জন্য নিজেকে তৈরি করে নিতে ১ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এবার ১১ টাই বসবে গায়ে হলুদের অনুষ্ঠান। নাচে গানের সঙ্গে হই হুল্লোর, সেই সঙ্গে বিয়ের রীতিনীতি পালনে ব্যস্ত থাকবেন সকলেই। আর এই হলদির পর দুপুরে হবে লাঞ্চ পর্ব।

বিভিন্ন অনুষ্ঠানে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকবেন সকল অতিথীরা। এরপর আবারো বেশ কিছুক্ষণের বিরতি। তারপর পাল্লা দিয়ে বসবে রাতের সেলিব্রেশনের। এদিন রাতে বিশেষ নৈশ পার্টির ব্যবস্থা করা হয়েছে। আর সেই পার্টিতে নিমন্ত্রিত সেলেবরা পারফর্ম করবেন। জানা যাচ্ছে, এই নাইট পার্টিতেই কিয়ারা, বরুণদেরও পারফর্ম করতে দেখা যেতে পারে। যদিও এই নিয়ে কোনও তথ্য সামনে আসেনি। তবে ক্যাটরিনা ও ভিকির বিয়ের আগের রাত যে জমে উঠবে শেষ ব্যচেলর পার্টিতে, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। এক কথায় বলতে গেলে এই দুই সেলেবের বিয়ের প্রস্তুতেই কড়া নজর নেটবাসীরও। তবে ব্যক্তিগত জীবনকে বরাবর আড়ালে রাখতে ভালোবাসেন ভিক্যাট। তাই নিজেদের স্পেশ্যাল দিনটি একাধিক কড়া নিয়মে বেঁধে ফেলা হল বিয়ের। তা যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই দিকেও নজর দিয়েছে বিশেষ টিম।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026