বর্তমানে বলিউডের পাওয়ার কাপেল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজেদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারা। সকলেই ভেবেছিলেন বিয়ের পরেও তাদের বিয়ের ছবি খুব একটা দেখা যাবেনা সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে ধীরে ধীরে নিজেদের বিয়ে কিছু ঝলক শেয়ার করছেন নেটিজেন ও তাদের অগণিত ভক্তদের সাথে। সম্প্রতি তাদের মেহেন্দির আরো এক নতুন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যাওয়া দেখে অনুরাগীরা রীতিমতো উচ্ছ্বসিত।
সম্প্রতি ভিকি কৌশল নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাদের নিজেদের মেহেন্দির অনুষ্ঠানে তুমুল নাচতে দেখা গিয়েছে। দেখে এইটুকু স্পষ্ট তারা চুটিয়ে আনন্দ করেছেন নিজেদের বিয়েতে। উপভোগ করেছেন সমস্ত সময়টা। গোপনীয়তা বজায় রেখেই চলেছিল সবটা। সম্প্রতি নিজেদের মেহেন্দির নাচের এই ছবিটি শেয়ার করে লিখেছেন “সারা জীবন চলবে”। অভিনেতা এই ছবি শেয়ার করার সাথে সাথেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতা শেয়ার করা এই ছবিতে ভিকি কৌশলকে গাঢ় নীল রঙের একটি কুর্তা পড়ে থাকতে দেখা গিয়েছে। আর ক্যাটরিনা কাইফকে গোলাপি রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বলিউডের এই নববিবাহিত দম্পতির বিয়ের একমাস পূরণ হল। সেই উপলক্ষেই অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে তাদের আলিঙ্গন করতে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখে দিয়েছেন, “হ্যাপি ওয়ান মান্থ”। এই ছবি শেয়ার হতে না হতেই এটিও তুমুল ভাইরাল হয়েছে। সকলেই তাদের এই ভালোবাসায় মাখানো ছবি দেখে আপ্লুত হয়েছেন। তাদের দেখে বোঝাই যাচ্ছে নতুন জীবনে বেশ ভালোই রয়েছেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…