বলিউড

ক্যাটরিনাকে ছেড়ে এই সুন্দরীর কোলে ভিকি কৌশল, তারপর দুজনে একসঙ্গে করলেন এই কাজ, দেখুন ছবি

গতবছর ডিসেম্বর মাসে রাজস্থানে গোপনীয়তা বজায় রেখেই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের আগে থেকে শুরু করেই কারণে-অকারণে চর্চায় থাকতেন মিডিয়াতে। তবে বলই বাহুল্য, বিয়ের পর থেকে এই তারকা জুটিকে যেন আরো বেশি করে মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যায়। তবে বিয়ের একবছর পার হতে না হতেই অন্য এক সুন্দরী বলি ডিভার সাথে রোমান্টিক হলেন ভিকি কৌশল।

শেহনাজ গিল নামটা খুব একটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেছেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে ভালো গায়িকাও, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। তবে এই মুহূর্তে ভিকি কৌশলের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেই মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্যাটরিনা, ভিকি ও শেহনাজ।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় শেহনাজের সাথে ভিকি কৌশলের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাদের কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রী হলুদ রঙের একটি পোশাকে দেখা দিয়েছেন। পাশাপাশি অভিনেতাও ছাই ও হলুদ রঙের মানানসই পোশাকে ছিলেন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলির সূত্র ধরে অনেকধরনের কথাই শোনা যাচ্ছিল নেটমহলে। তবে সেসব যে সত্যি নয়, তা অবশ্য ছবিগুলিতে ও ক্যাপশনে নজর রাখতেই স্পষ্ট হবে।

উল্লেখ্য, ‘দেশি ভাইবস্ উইথ শেহনাজ গিল’এর শুটিং ফ্লোরেই এদিন একসাথে দেখা গিয়েছিল তাদের। সম্ভবত এটি একটি টকশো। মূলত এদিন নিজের নতুন ছবি ‘গোবিন্দা নাম মেরা’র প্রচারের খাতিরেই শেহনাজের এই শোতে উপস্থিত ছিলেন ভিকি কৌশল। আর সেই সূত্রেই একসাথে তারা একাধিক ছবি তুলেছিলেন শোয়ের প্রচারের খাতিরে। অভিনেত্রী এই মুহূর্তে সেইসমস্ত ছবিগুলি শেয়ার করার মাধ্যমেই নিজের ভালোলাগার কথার পাশাপাশি অভিনেতাকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তার ছবির জন্য। এর আগে তার এই শোতে আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মত অভিনেতাদেরও দেখা মিলেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026