নাচের অজুহাতে সারা আলি খানকে ভুল জায়গায় স্পর্শ করলেন ভিকি কৌশল, oops moments এর শিকার অভিনেত্রী

সাইফকন্যা সারা আলি খান বলিউডের অন্যতম উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। সেলেব কিড হিসাবে ছোট থেকেই বেশ জনপ্রিয় তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। বাবা-মায়ের মতই অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন সারা। ইতিমধ্যেই একাধিক হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন অভিনেত্রী।

অন্যদিকে ভিকি কৌশল ২০১৫ সালে ‘মাসান’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন। বর্তমানে তিনি অগণিত মহিলাদের ক্রাশ। এই মুহূর্তে হিন্দি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা তিনি। এই মুহূর্তে নিজের নতুন ছবি ‘যারা হাটকে যারা বাঁচকে’ নিয়েই ব্যস্ত অভিনেতা। এই ছবিতে সারা আলি খানের বিপরীতেই দেখা গিয়েছিল অভিনেতাকে। ছবির পাশাপাশি তার প্রতিটি গানও দর্শকদের মন কেড়ে নিয়েছে শুরু থেকেই। এই মুহূর্তে নিজেদের ছবির একটি গানের সূত্র ধরেই একাংশের মাঝে কটাক্ষের মুখে এই অন্তস্ক্রিন জুটি।

ইউটিউবের ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকেই সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ‘যারা হাটকে যারা বাঁচকে’র অন্যতম হিট গান ‘বেবি তুঝে পাপ লাগে গা’র মহড়াতেই ব্যস্ত থাকতে দেখা গিয়েছে ভিকি-সারাকে। ঝলকে একেবারেই ক্যাজুয়াল পোশাকে ছিলেন এই অনস্ক্রিন জুটি। অভিনেতার হাঁটুর উপর গোলাপি শর্টসে বসেই গানের সিগনেচার স্টেপের অনুশীলন করছিলেন তারা। আর এই ঝলকই ভক্তমহলের একাংশের পছন্দ হয়নি। তাদেরই একাংশ ভিকি কৌশল ও সারা আলি খানকে কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন নানাভাবে। সেই ঝলক অবশ্য নেটদুনিয়াতেই মিলবে। অবশ্য এই প্রসঙ্গ কোনভাবেই বিব্রত করেনি এই দুই বলি তারকাকে। প্রতিক্রিয়াও মেলেনি তাদের কাছ থেকে। বলিউডের প্রথম সারির তারকা হিসাবে এমন ধরনের ঘটনার সাথে রীতিমতো অভ্যস্ত তারা। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026