সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় প্রথম সারির তারকাকে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে, দীনেশ লাল যাদব ও মোনালিসাকে দেখা গিয়েছে। এনারা তিন জনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম তিন প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
মোনালিসা ও আম্রপালি দুবে দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির জনপ্রিয় তারকা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দীনেশ লাল যাদবের সাথে দুজনকেই ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। ‘মাথা ফেল হো গালি’ এই জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই দেখা মিলেছে তাদের। পর্দায় একইসাথে এই দুই অভিনেত্রীকে নিয়ে রাত কাটিয়েছেন তিনি। কখনো আম্রপালির ঘরে, আবার কখনো মোনালিসার ঘরে দেখা মিলেছে নীরাহুয়ার। কিছুটা বিপদে পড়েই এভাবে দুজনের কাছাকাছি আসতে হয়েছিল তাকে। তবে পর্দায় অভিনেতার এমন অবস্থা দেখে যে দর্শকরা বেজায় মজা পেয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। পর্দায় দুজনের সাথেই একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে দীনেশ লাল যাদবের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়েব মিউজিক’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ৭ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ ৬ কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রাজা বাবু’র। ছবিতে কল্পনা, অলক কুমার ও খুশবু জৈনের কন্ঠে শোনা গিয়েছে উল্লেখ্য গানটি। এই গানের কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব। সুর করেছিলেন ছোট বাবা। আপাতত, এই জনপ্রিয় গানের ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে আবারো চর্চায় এই তিন জনপ্রিয় ভোজপুরি তারকা।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…