নিউজ

এবার ভিডিও কলেই হবে ব্যাঙ্কের কাজ, বিশেষ পরিষেবা চালু করেছে এই ব্যাঙ্ক

আজকাল ডিজিটাল দুনিয়ার সাথে পায়ে পা মিলিয়ে চলতে গিয়ে ভারতের প্রত্যেক নাগরিকের কাছে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর এই উন্নতির সাথে প্রত্যেকটি ব্যাঙ্ক তাদের গ্রাহক পরিষেবার দিকে বিশেষ নজর দিচ্ছে। একাধিক ব্যাঙ্ক তাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য শুরু করেছে ডোরস্টেপ সার্ভিস। আবার কিছু ব্যাঙ্ক শুরু করেছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং। তবে এবার প্রিমিয়াম গ্রাহক পরিষেবা দেওয়ার নিরিখে বাজিমাত করল AU Small Finance Bank। এবার তারা গ্রাহকদের সমস্যা সমাধানের জন্য ২৪ ঘণ্টা ভিডিও কলের সুবিধা দিচ্ছে।

সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনও ধরনের সমস্যা বা তথ্যের জন্য আপনি কাস্টমার কেয়ারে কল করে থাকেন। কিন্তু আপনি যদি AU Small Finance Bank এর গ্রাহক হন, তাহলে সমস্যা সমাধান করতে ভিডিও কল পরিষেবা পাবেন। AU Small Finance Bank দ্বারা দাবি করা হয়েছে যে এটিই প্রথম ব্যাংক যারা গ্রাহকদের ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন ভিডিও ব্যাংকিং সুবিধা প্রদান করে। এই প্রসঙ্গে স্মল ফাইন্যান্সের নির্বাহী পরিচালক উত্তম তিব্রেওয়ালের মতে, ‘এই সুবিধাটি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য উপলব্ধ, তাদের যে ধরনের ব্যাঙ্কিং সম্পর্ক থাকুক না কেন (ক্রেডিট কার্ড, ঋণ, সঞ্চয়, ডিজিটাল সঞ্চয়, মৌলিক পরিষেবা সঞ্চয়, চলতি অ্যাকাউন্ট, ইত্যাদি)। এমনকি জন ধণ অ্যাকাউন্টেও এই সুবিধা পাওয়া যাবে।‘

জানা গেছে যে এই ভিডিও ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ৪০০ এর বেশি ধরনের কাজকর্ম করতে পারবেন। এর মধ্যে অন্যতম হল ঠিকানা আপডেট করা, ঋণ অনুসন্ধান, ক্রেডিট কার্ড কেওয়াইসি, এফডি, পুনরাবৃত্ত আমানত, ফাস্ট্যাগ রিচার্জ, চেক বইয়ের জন্য অনুরোধ ইত্যাদি। এছাড়াও এই ভিডিও ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। আর সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভিডিও ব্যাঙ্কিং ব্যবহার করে তার কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। তবে রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে নগদ সংক্রান্ত লেনদেন, চেক জমা এবং সব ধরনের আর্থিক লেনদেন এর মাধ্যমে সম্ভব নয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026