গত এক সপ্তাহের বেশি সময় ধরে লাদাখের গালওয়ান উপত্যকায় জারি রয়েছে উত্তেজনা। দুই দেশের মধ্যে একাধিক বার সামরিক ও কূটনৈতিক বৈঠক হলেও স্থিতাবস্থা ফেরেনি সীমান্তে। যা নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপ শুরু করেছেন দুই দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা। ভারতের পক্ষ থেকে সীমান্তে উত্তেজনা তৈরি করতে বারবার প্ররোচনা দিচ্ছে চিন। অন্যদিকে, চিনের দাবি, বিনা প্ররোচনায় আঘাত হেনেছে ভারত। এই আবহে দুই দেশের মুখোমুখি সংঘর্ষের এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে (ভারত বার্তার পক্ষে যা যাচাই করা সম্ভব হয়নি) দেখা যাচ্ছে, গালওয়ান উপত্যকার সীমান্তে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চিনের সেনা। সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই দেশের সৈন্যরা। মূলত, ভারতের বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই ভিডিও ভাইরাল করা হয়েছে।
ভারতীয়রা দাবি করেছেন, ভারতের মূল ভূখন্ডে প্রবেশ করে তা দখল করার চেষ্টা করছে চিন। বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের অনেকেই, চিনের বিরুদ্ধে ভারতীয় সেনার মুখোমুখি রুখে দাঁড়ানোকে কুর্নিশ জানিয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও উপত্যকায় শান্তি বজায় রাখতে ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে, চিনা সৈন্যদের ভারতের ভূখন্ডে ঢোকার দাবিকে নস্যাৎ করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোন চিনা সৈন্য ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…