এই মুহূর্তে টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সৌমিতৃষা কুন্ডু। জি বাংলার পর্দায় তাকে মিঠাই চরিত্রে দেখা যায়। গত একবছর ধরে এই চরিত্রের হাত ধরেই দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ‘মিঠাই’ ধারাবাহিক টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের মাঝে, এক নম্বর স্থানেই বসে রয়েছে। এই ধারাবাহিকের মিঠাই চরিত্রে অভিনয় করেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু দর্শকদের মাঝে অর্জন করেছেন এক বিপুল জনপ্রিয়তা। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেন আদৃত রায়। তাদের রসায়নও বেশ পছন্দ দর্শকদেরও।
পর্দার মিঠাই নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকেও বেশ সক্রিয়। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নেই। তিনি প্রায়ই নিজের অনুরাগীদের জন্য একাধিক রিল ভিডিওর পাশাপাশি নিজের একাধিক ছবিও শেয়ার করে থাকেন। অনেকসময় ধারাবাহিকের মিঠাইয়ের সাজেই ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। এছাড়াও শুটিংয়ের ফাঁকে একা কিংবা নিজের সহ অভিনেতা-অভিনেত্রীদের সাথে ভিডিও বানিয়ে থাকেন তিনি, যা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরালও হয়। তবে বাস্তবে পর্দার মিঠাই বেশ ভালোই মডার্ন। তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।
সম্প্রতি আবারো নিজের বানানো একটি রিল ভিডিওর মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছেন সৌমিতৃষা কুন্ডু। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং সংলাপ ‘বাক্ত বাদাল তা হে, তো লোক ভি বাদাল যাতে হে’র সাথে ঠোঁট মিলিয়েছেন। এই সংলাপটি জেনিফার উইনগেটের কন্ঠে ভাইরাল হয়েছিল। সম্প্রতি সেই সংলাপের সাথে ভিডিও বানিয়ে নেটিজেনদের মাঝে আবারো ভাইরাল হলেন পর্দার মিঠাই। অভিনেত্রী নিজের মেকাপ রুমেই বানিয়েছেন ভিডিওটি। তার পরনে ছিল নীল ফুলহাতা সোয়েটার, হাতে ছিল ঘড়ি। খোলা চুলে, হালকা মেকাপে শুটিংয়ের ফাঁকেই রিল ভিডিওটি বানিয়েছেন মিঠাই রানী। এই ভিডিওতে তার চোখের চাহনি ছিল তীক্ষ্ণ, যা আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…