নিউজ

‘কেউ এগিয়ে আসেননি’, মৃত শিশুকে কোলে নিয়ে বুকফাটা কান্না অসহায় বাবার

ফের নেটমাধ্যমে ছড়িয়ে পড়লো এক অস্বস্তিকর ভিডিও। জায়গা যোগী রাজ্য! সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক পিতা তার মাত্র ৫ মাসের মৃত শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। ওই পিতার অভিযোগ যে সরকারি হাসপাতালে কোন চিকিৎসক তার ছোট্ট শিশুকে দেখতে চাইনি। হয়তো কারণ করোনা সংক্রমণ। আসলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দিনের পর দিন ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমনের গ্রাফ। এই মুহূর্তে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে যে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালের চিকিৎসকরা সাধারণ কোনো রোগী গেলে করোনার আতঙ্কে তাদের দেখতে চাইছে না। এমনই অভিযোগ নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন এক শিশুহারা পিতা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ রাজ্যের বারাবানকি জেলায় যা লখনৌ থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। জানা গিয়েছে, ওই পিতা তার শিশুকে নিয়ে হাসপাতালে এসেছিল কারণ সে ছাদ থেকে পড়ে গেছিল। কিন্তু হাসপাতালে আসার পর কোন চিকিৎসক তার শিশুকে দেখতে চাইনি। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন বারাবানকি জেলার প্রধান মেডিকেল অফিসার বিকেএস চৌহান। তিনি দাবি করেছেন, “ওই ব্যক্তি তার শিশুকে নিয়ে হাসপাতালে এলেই তার পরীক্ষা করেন এমার্জেন্সি ওয়ার্ডে কর্মরত ডাক্তাররা। তারা পরীক্ষা করে বুঝতে পারে যে হাসপাতলে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।”

অন্যদিকে মোবাইল ক্যামেরাতে একটি ভিডিও তোলা হয় যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে তার অসহায় পিতা কান্নায় ভাসাচ্ছেন মৃত শিশুকে কোলে নিয়ে। এছাড়াও ভিডিওতে সন্তানহারা মাকে দূরে বসে থাকলেও দেখা গিয়েছে। ওই পিতার অভিযোগ যে করোনার কারণে হাসপাতালে কোন চিকিৎসক তার শিশুকে দেখতে রাজি হয়নি। কিন্তু তারা ডাক্তার দেখানোর জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে ছিল। আর তাতেই কাল হয়। তার শিশুর মৃত্যু হয়। চিকিৎসাব্যবস্থার হাল কি এতটাই বেহাল? এই প্রশ্ন চর্চিত হচ্ছে গোটা নেটদুনিয়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026