ভাইরাল & ভিডিও

Viral: খাঁচা খুলতেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল বিরাট সিংহী, ভিডিও তুমুল ভাইরাল

বর্তমান যুগে বিনোদনের ওয়ান স্টপ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটগুলোর সাথে অত্যন্ত পরিচিত। এই সোশ্যাল মিডিয়ার সাইটে বিভিন্ন ধরনের অবাক করার বা মজার ভিডিও পোস্ট করে থাকেন নেটিজেনরা। এই সমস্ত ভিডিও যদি সকলের পছন্দ হয় তাহলে তা মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যেতে পারে। মাঝে মাঝেই বিভিন্ন পশু পাখির অদ্ভুত কার্যকলাপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তবে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে হয়তো আপনি চমকে উঠবেন। ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি খাঁচা খুলতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ছে বিশাল সিংহী। আসলে কি ব্যাপারটা?

ভাইরাল ভিডিওর প্রথমেই দেখানো হয়েছে একটি বিশাল সিংহীকে। তারপরই দেখা গিয়েছে এক ব্যক্তি ওই সিংহীর খাঁচা খুলতেই, তাঁর ওপর ঝাপিয়ে পড়েছে সিংহীটি। এই অব্দি দেখে গা শিউরে উঠলেও ব্যাপারটা একটু অন্যরকম। এটি আসলে পোষা সিংহী। ওই ব্যক্তি সিংহীটিকে ছোট থেকেই লালন পালন করে বড় করেছে। তাই ব্যক্তিকে দেখেই মজার ছলে সিংহীটি তার গায়ের ওপর লাফিয়ে পড়ে এবং তার সাথে খেলা করতে শুরু করে।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ভ্যাল গ্রুনের। সে দক্ষিণ আফ্রিকার কালাহারির একটি পশু সংরক্ষনালয়ে কাজ করে। আর ওই বিরাট সিংহীর নাম সির্গা। ব্যক্তিটি ছোট থেকেই সির্গাকে লালন পালন করে বড় করে তুলেছে। দীর্ঘ ৯ বছর একসাথে থেকে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মাঝে মাঝেই ওই ব্যক্তি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সির্গার সাথে খেলা করার ভিডিও পোস্ট করে থাকে। সবসময় তারা একে অপরের সাথে খেলাধুলা করে সময় কাটিয়ে দেয়। বেশিরভাগ ভিডিও নেটিজেনদের ভালোবাসায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবারও তেমনটাই হয়েছে।

ওই বিরাট সিংহের সাথে ব্যক্তির খুনসুটি নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। তাই তো ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাতে ৩ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছে। এছাড়াও অনেকে কমেন্ট করে ওই ব্যক্তি এবং সিংহের মধ্যে বন্ধুর মতো সম্পর্কের তারিফ করেছে। প্রসঙ্গত, ওই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৭৮ হাজার ফলোয়ার রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026