ভাইরাল & ভিডিও

‘করোনা, তুমি আমায় ধোরো না!’, হাস্যকর ভঙ্গিতে নেটদুনিয়ায় ভাইরাল এক পুরোহিত

বর্তমানের যুগে আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। কাজের ফাঁকে সময় অতিবাহিত করার জন্য সবাই সোশ্যাল মিডিয়া জগতে বিচরণ করে বিভিন্ন হাসির ভিডিও বা শিক্ষামূলক ভিডিও দেখে থাকে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে এসে তাদের পছন্দের ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করে যা ভাইরাল করে তোলে ভিডিওটিকে। এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই বাড়িতে থেকে সময়যাপন করার পথ খুঁজে পাচ্ছে না। তবে ফেসবুকের পাতায় ভাইরাল ভিডিও দেখতে দেখতে অনেকেই সময় কাটিয়ে দিচ্ছে। এরকমই সম্প্রতি ভাইরাল ভিডিও তালিকায় শিরোনামে উঠে এসেছে একটি হাসির ভিডিও।

করোনাকালে অতিষ্ঠ গোটা দেশ তথা রাজ্যবাসী। আগামীকাল থেকে রাজ্য সরকার কার্যত লকডাউন করে দিয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলছে। কিন্তু তার মাঝেই আজ রানাঘাট শহরে এক পুরোহিতের সাথে কথা বলেছে একদল সাংবাদিক। পুরোহিত গেরুয়া বস্ত্র পরে মুখের মাস্কটিকে গলায় নামিয়ে চলাফেরা করছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ রসিক কন্ঠে বলেছেন, “করোনা তুমি আমায় ধোরো না! এই কথাটা কেউ বলতে চায় না। সবাই বলে ইঞ্জেকশন নিন, ওষুধ নিন। কিন্তু মাকে যদি আমি বলি আমায় মেরো না, সে কি মারবে।” ওই পুরোহিতের কথাটির বলার ভাঁজ দেখে হাসি চেপে রাখতে পারেনি আপামর নেট জনতা।

আবার ভিডিওর শেষ জায়গায় এসে ওই পুরোহিত বলেছেন যে তিনি এরকম ভাবেই গোটা লকডাউন কাটিয়ে দিতে চাই। তার বিশ্বাস তার কাছে করোনা আসবে না। একদম শেষে সে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের “এই তো জীবন” গানের এক পংক্তি তুলে এনেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন ভিডিওটি দেখে পুরোহিতের কৌতুকতার প্রশংসা করেছেন এবং তার বলার ভঙ্গিতে হেসে লুটোপুটি খেয়েছেন। আবার অনেক নেটিজেন ভিডিওর কমেন্টে এসে ওই পুরোহিতকে গলা থেকে তুলে মাস্কটি নাকে পরার পরামর্শ দিয়েছেন। এক কথায় বলতে গেলে ভিডিওটি পোস্ট করার সাথে সাথে সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে ওই পুরোহিতের সাক্ষাৎকারের ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026