বিদ্যা বালন টালিউডের পাশাপাশি বলিউডের অন্যতম প্রথম সারির দক্ষ অভিনেত্রী। তার অভিনীত যেকোনো ছবিই বক্সঅফিসে হিট, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে এই অভিনেত্রীর জীবনের অন্যতম মোর ঘোরানো ছবি হলো ‘ডার্টি পিকচার’। সম্প্রতি শোনা গিয়েছে একতা কাপুর নিজের এই ছবির সিকুয়াল খুব শীঘ্রই বানাতে চলেছেন। ১১ বছর পর এই ছবির সিকুয়াল আসতে চলেছে, আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়েছে দর্শকদের মাঝে।
এই ছবি মুক্তি পাওয়ার ১১ বছর পর এর সিকুয়াল আসতে চলেছে। আর এই খবর শুনে বিদ্যা বালনের ভক্তদের একাংশ ইতিমধ্যেই উচ্ছ্বসিত হয়েছেন। অনেকদিন ধরে এই ছবির সিকুয়াল নিয়ে প্ল্যান করছিলেন একতা কাপুর, এই মুহূর্তে শোনা গিয়েছে সেই ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই সিকুয়ালে দেখা মিলবে না বিদ্যা বালনের, যা শুনে কিছুটা মনঃক্ষুন্ন হয়েছেন অভিনেত্রী ভক্তরা। খবর মিলেছে, অভিনেত্রীর বদলে থাকবেন অন্য অভিনেত্রী। তবে এখনো এই ছবি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি মিডিয়ার সামনে।
জানা গেছে, এই ছবির সিকুয়ালে তাপসী পান্নু অথবা কৃতি স্যাননকে দেখা যেতে পারে। তবে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সবটা জানা যায়নি। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন সিনেমাপ্রেমীরাও। এখনো বিদ্যা বালনের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গেলে ‘ডার্টি পিকচার’এর কথা আসবেই। এটি তার জীবনে অন্যতম সফল একটি ছবি। বক্সঅফিসেও সেইসময় অর্থাৎ ২০১১ সালে এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছিল। তবে আসন্ন এই ছবির সিকুয়ালের কথা প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি কতটা প্রভাব ফেলতে পারে দর্শকমহলে! সেটার অপেক্ষাতেই রয়েছেন অধিকাংশ দর্শকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…