বিদ্যা বালানের বোন দেখতে রাজকন্যার মতো, সৌন্দর্য আর সরলতা দেখলে ঐশ্বরিয়া রাইকেও ভুলে যাবেন

প্রিয়ামণি নামটা দর্শকদের কাছে বেশ পরিচিত। ‘দ্যা ফ্যামেলি ম্যান’ সিরিজের পর থেকে তিনি আরো বেশি পরিচিতি অর্জন করেছেন সমগ্র দর্শকমহলে। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার কম পরিচিতি নেই। একাধিক ভাষায় একাধিক জনপ্রিয় কাজ করেছেন প্রিয়ামণি। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালনের বোন তিনি। একথা অবশ্য জানেন না অনেকেই। তবে এই মুহূর্তে প্রিয়ামণির সূত্র ধরেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চার আলো কেড়েছেন বিদ্যা বালন।

২০১৩’তে রোহিত শেট্টির ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন প্রিয়ামণি। ‘১২৩৪ গেট অন দ্যা ডান্স ফ্লোর’ আইটেম নম্বর দিয়েই বড়পর্দায় ডেবিউ ঘটেছিল তার। শাহরুখ খানের সাথেই এই গানের তালে তাল মিলিয়ে শুরুতেই দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি বলাই বাহুল্য, তিনি একজন দক্ষ অভিনেত্রী, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে ‘দ্যা ফ্যামিলি ম্যান’এ মনোজ বাজপেয়ীয়ের বিপরীতে তার অভিনয় আবারো দর্শকদের নজর কেড়েছিল। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে। ভবিষ্যতে অভিনেত্রী যে আরো ভালো ভালো কাজ নিজের দর্শকদের উপহার দেবেন, তা বলাই চলে।

খুব সম্প্রতি জি ফাইভে মুক্তি পেয়েছে ‘সর্বম শক্তি মায়াম’। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়ামণিকে। ইতিমধ্যেই পর্দায় তার অভিনয় নিয়ে প্রশংসা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে। মিডিয়া সূত্রেই খবর মেলে, অভিনেত্রী পর্দায় কোনরকম কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ। যেকোন ছবিতে কিংবা সিরিজে কাজ করার পূর্বে এই প্রসঙ্গেই কথা বলে নেন তিনি। আর এই কারণবশতই অভিনেত্রীর প্রতি আরো বেশি সম্মান জ্ঞাপন করেন তার ভক্তরা। কাজ বাদে নিজের পরিবারের সাথেই সময় কাটাতে পছন্দ করেন তিনি, যার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখতেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026