Vidya Balan এর ছিটকে পড়া যন্ত্রণা, আমাকে ছবিতে কাজ না দিয়ে হোটেলের ঘরে ডাকা হয়েছিল

বিদ্যা বালন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রির হাত ধরেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৯৫ সাল থেকেই এই অভিনয় দুনিয়ার সদস্য বিদ্যা বালন। ঐ সালেই ‘হাম পাঁচ’ ছবির সূত্র ধরে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। তবে পরে পড়াশোনায় মনমাফিক ফল করতে না পারায় অভিনেত্রী হবেন বলে ঠিক করে নেন তিনি। ২০০৩’এ ‘ভালো থেকো’ ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। এরপর ২০০৫’এ জনপ্রিয় হিন্দি ছবি ‘পরিণীতা’য় অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী। আর তারপর বলাই বাহুল্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের অগণিত ভক্তদের। তবে বর্তমানে খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন তিনি। এখন পর্দায় একটু ছক ভাঙা চরিত্রেই দেখা মেলে তার।

বলিউড ইন্ডাস্ট্রির কালো জগৎ নিয়ে বহুবার বহুজন কন্ঠ চড়িয়েছেন। জানিয়েছেন প্রতিবাদও। মুখ খুলেছেন মিডিয়ার সামনে। প্রকাশ্যে এনেছেন কঠিন সত্যি। এই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে গেলে বিভিন্ন অস্বস্তিজনক পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয় উঠতি তারকাদের। বিশেষ করে এই কথা প্রযোজ্য হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অভিনেত্রীদের ক্ষেত্রে। সম্প্রতি তারই প্রমাণ মিলল আবারো। বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী বিদ্যা বালন এবার সেই প্রসঙ্গেই জানালেন নিজের পুরনো এক অভিজ্ঞতার কথা।

অভিনেত্রী জানিয়েছিলেন, একবার এক দক্ষিণ ভারতীয় নামী পরিচালক অভিনেত্রীকে কাজের সূত্রে দেখা করতে বলেছিলেন একটি নামী হোটেলের রেস্তোরাঁয়। সচারচর যেকোন পরিচালকরাই ছবির সই-সাবুতের পুরো ব্যাপারটাই সারেন হয় নিজের অফিসে আর তা নাহলে কোনো এক পাঁচতারা রেস্তোরাঁয়। তবে শুরুতে অভিনেত্রী ব্যাপারটা বুঝতে না পারলেও, পরে তার কাছে সবটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। তাকে হোটেলের ঘরে নিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ দরজা খোলা রেখেছিলেন ঐ পরিচালক। ঐ সময়ের মধ্যেই অভিনেত্রী ব্যাপারটা আন্দাজ করতে পেরে তাকে সেখান থেকে কড়া ভাষায় চলে যাওয়ার নির্দেশ দেন। অভিনেত্রী যে সহজে তার কথা মেনে নেবেন না, সেকথা বুঝতে পেরে যান সেই পরিচালক। বিশেষ বালবিতণ্ডায় না জড়িয়ে ঐ মুহূর্তে সেই স্থান প্রস্থান করেন তিনি। দীর্ঘসময় পর নাম উল্লেখ না করেই আসল সত্যিটা জানালেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026