বিনোদন

Rukmini Maitra: অনুরাগীদের চমকে দিলেন রুক্মিণী, প্রকাশ্যে এল অভিনেত্রীর নতুন ছবির পোস্টার

রুক্মিণী মৈত্র মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এই বয়সে মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে পা রাখেন।  বিভিন্ন আঞ্চলিক, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ম্যাগাজিনের জন্য  এই রূপসী কাজ করেছেন। ২০১৭ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ ছবিতে অভিনয় করেন। এই সিনেমাতে প্রথম দেখা যায় টলিউডের এই হট কাপল দেব–রুক্মিণী। তার আগে থেকেই অবশ্য টলি পাড়ায় এই দুই জনের প্রেমপর্ব বেশ চর্চায় ছিল। এরপর দেবের সাথে ‘ককপিট’, ‘কিডন্যাপ’, ‘কবীর’, ‘পাসওয়ার্ড’ ছবিতে জুটি হিসেবে অভিনয় করেছেন।

চার বছর ধরে অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী। গত চার বছরে তাঁর কেরিয়ারগ্রাফ অনেকটাই বদলে গিয়েছে। আর সেই বদল এখন তিনি পুরোপুরিভাবে উপভোগ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার অভিনেত্রী টলিপাড়াতে সাফল্য পেয়ে বলিউডে পা রাখছেন। বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে রুপোলি পর্দায় দেখা যাবে টলিউডের এই গ্ল্যামার ক্যুইনকে। এই সিনেমার শ্যুটিং অনেক আগেই সম্পন্ন হয়েছে। এই সিনেমা শ্যুটিং এর মাঝে অভিনেত্রী করোনা আক্রান্ত হন। তবে সুস্থ হয়ে শ্যুটিং শেষ করে কলকাতা ফিরে আসেন।

ছবির শ্যুটিং আর ডাবিং এর নানান মুহূর্ত অভিনেত্রী নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন। কবে আসছে এই সিনেমা এবার তাই জানালেন বঙ্গ তনয়া। সদ্য প্রকাশ্যে এসেছে সেই ছবির পোস্টার। এই পোস্টারে রুক্মিণী মৈত্রকে দেখা যায়নি তবে বলি স্টার বিদ্যুৎ জামওয়ালকে দেখা গিয়েছে। এই পোস্টারে দেখা গেল, অভিনেতার কোলে রয়েছে এক সদ্যজাত শিশু। সঙ্গে অন্য হাতে একটি আগ্নেয়াস্ত্র। এছাড়া দেখা যাচ্ছে রক্ত মাখা মুখ নিয়ে বিদ্যুৎ বেরিয়ে আসছেন আগুন লেগে যাওয়া একটি জায়গা থেকে।

‘সনক’ এই হিন্দি ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। এটি ২০০২ সালের আমেরিকান ছবি ‘জন কিউ’ এর হিন্দি রিমেক। এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে নেহা ধুপিয়া, চন্দন রায় সান্যাল, অমল গুপ্ত সহ আরও অনেকেই। কনিষ্ক ভার্মা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ই অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে। হ্যাঁ এই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই অ্যাকশন থ্রিলার। নিজের ভালোবাসার মানুষের এই সাফল্যে আপ্লুত দেব। ইতিমধ্যেই নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স‌। অনেকে এই সিনেমা ট্রেলার দেখার অপেক্ষায় আছেন

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026