আন্তর্জাতিক

Strawberry Moon: আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন, জানুন কবে দেখতে পাবেন

ফুল মুন এবং সুপারমুনের পর এবার স্ট্রবেরি মুন। আজ অর্থাত বৃহস্পতিবার থেকে আগামী তিন দিনের জন্য আকাশে দেখা যাবে স্ট্রবেরি চাঁদ। কিন্তু, ভারতীয়দের ক্ষেত্রে এটি একটি সাধারণ পূর্ণিমা। আসলে এই চাঁদের রং কোনভাবেই স্ট্রবেরির মতো নয়, এই চাঁদের সঙ্গে সরাসরি স্ট্রবেরির কোন সম্পর্ক নেই। তবে এরকম নামকরণ কেন, আশা করছি প্রশ্ন উঠছে সকলের মনেই।

আপনাদের জানিয়ে রাখি উত্তর আমেরিকা এবং ইউরোপে সাধারণত সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে প্রত্যেক পূর্ণিমার নামকরণ করা হয়। আর, এই পূর্ণিমাটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে চাষ, স্পষ্টভাবে বলতে গেলে স্ট্রবেরি চাষ। আসলে ব্যাপারটা হলো উত্তর আমেরিকার আদিকালের কৃষকেরা যে দিনপঞ্জি হিসেবে চলতেন তাতে এই পূর্ণিমার উল্লেখ ছিল।

এই সময়টাতে উত্তর আমেরিকার আলগনকিন, অজিবে, ডাকোটা এবং লাকোটা জনগোষ্ঠীর মানুষজন ক্ষেত থেকে পাকা স্ট্রবেরি তুলতেন। এই কারণে এই সময়ে যে পূর্ণিমা আসত তার নাম তারা দিয়েছিলেন দা স্ট্রবেরি মুন। সেখান থেকেই এই পূর্ণিমাটিকে স্ট্রবেরি চাঁদ হিসেবে নামকরণ করা শুরু হয়েছে। যদিও বসন্তের শেষ পূর্ণিমা এবং বিশ্বের প্রথম পূর্ণিমা কে স্ট্রবেরি মুন হিসেবে ডাকা হয়ে থাকে অনেক জায়গায়।

তবে এই স্ট্রবেরি মুন কিন্তু কোনভাবেই সুপার মুন না, বরং এটি একটি সাধারণ পূর্ণিমা। সুপারমুন শুধুমাত্র এপ্রিল এবং মে মাসের পূর্ণিমার চাঁদ আখ্যা পেয়ে থাকে। যদিও যারা নক্ষত্র দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই পূর্ণিমা অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে। আজ থেকে আগামী তিন দিনের জন্য এই চাঁদ দেখা যাবে। মোটামুটি শনিবার ভোর পর্যন্ত এই চাঁদ আপনারা দেখতে পাবেন।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026