গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রেম, ভালোবাসা ও সম্পর্কের গুঞ্জন সর্বদাই চলতে থাকে। এইসব খবর প্রকাশ্যে আসলেই মুহূর্তের মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত সোমবার থেকে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা ও ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানা। সাউথ ইন্ডিয়ান সিনেমা তথা গোটা ভারতে রশ্মিকা তার কিউট এক্সপ্রেশন ও সুন্দর হাসির জন্য জনপ্রিয়। এমনকি গোটা দেশের যুবকদের কাছে এই অভিনেত্রী ক্রাশ। তাঁর হাসি, প্রাণোচ্ছল ভঙ্গি, মিষ্টি হাসি, মারকাটারি ফিগার রাতের ঘুম কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ যুবকের।
সম্প্রতি কিছুদিন আগেই তিনি প্রধানত সাইথ ইন্ডিয়ান সিনেমা গীতা গোবিন্দ থেকে জনপ্রিয়তা পেয়েছেন। তারপর একের পর এক হিট সিনেমা আছে তার নামের পাশে। তার রোমান্টিক ছবি ডিয়ার কমরেড বিশাল হিট করেছিল যাতে অপরদিকে ছিলেন বিজয় দেবারাকোন্ডা। সম্প্রতি গুঞ্জন ওঠে বিজয় দেবারাকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ে। গত সোমবার সকাল থেকেই এমন গুঞ্জন শুরু হয়। অনেকেই দাবি করেন এই জুটি সাতপাকে ঘোরার জন্য প্রস্তুত। তবে এই গুঞ্জনের উৎস কোথায়, তা জানা যায়নি।
তবে এই প্রসঙ্গ নিয়ে হইচই পড়ে যেতেই এই প্রসঙ্গে টুইট করলেন বিজয়। টুইট করে তিনি লিখেছেন, “আবারও ভুল কথাবার্তা।” তবে অভিনেতা স্পষ্ট করে বলেননি যে তিনি কোন কথাকে “ভুল” বলছেন। তবে টুইট দেখে মনে করা হচ্ছে, বিতর্ক এড়িয়ে চলে ইঙ্গিতের মাধ্যমেই অভিনেতা বুঝিয়ে দিতে চান বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যে ছিল। বিয়ে হবে না এই মিষ্টি জুটির।
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিনী সিনেমা “ডিয়ার কমরেড” ও “গীতা গোবিন্দম” এ এই জুটিকে একসাথে প্রেমের জোয়ারে ভাসতে দেখা গিয়েছে। রিল লাইফ ছাড়াও নায়ক নায়িকা মাঝেমাঝেই জিমে যাওয়া থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় একান্তে সময় কাটাতেন। তবে এই নিয়ে প্রশ্ন উঠলে আগাগোড়াই মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। তবে এবার বিজয়ের টুইটের মাধ্যমে হয়তো তিনি বুঝিয়ে দিলেন এতদিনের বিতর্ক গুঞ্জন ছিল মাত্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…