মলয় দে নদীয়া: নদীয়া জেলার শান্তিপুরএর বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চটকাতলার সুখপুকুরিয়া অঞ্চলে সপ্তাহভোর আতঙ্কে ভুগছেন গ্রামবাসী। রাত ঠিক দেড়টা দুটো নাগাদ এক অজানা জন্তুর ডাক শোনা যাচ্ছে এমনটাই জানান এলাকাবাসী।
প্রথম দুই 1দিন শোনার পর নিজেদের শ্রুতি ভ্রম করতেন অনেকেই। কিন্তু আজ আর কোন সন্দেহের অবকাশ নেই, প্রত্যেকেই শুনেছে এই ডাক। স্থানীয় প্রশাসন ,বনদপ্তর প্রত্যেকেই নির্দিষ্ট কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তবে বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব সঙ্গে দেখছেন তারা। আজ সকালে ভীতির পারদ আরেকধাপ উঠলো, ফাঁকা মাঠের ধারে একটি বাড়িতে মিলল একটি অস্পষ্ট পায়ের ছাপ। অপরপ্রান্তে আরেকটি বাড়িতেও মিলল এ ধরনের 8-10 টা পায়ের ছাপ।
স্বভাবতই বাড়তি উত্তেজনা দেখা গেলো এলাকায়। প্রতিরাতেই টর্চ হাতে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, তবুও এত সুবিশাল ফাঁকা জায়গা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় সময় লেগে যায় 10 মিনিট। আজও সকলেই এভাবেই অপেক্ষায় রয়েছে রহস্য উদঘাটনের জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…