নিউজ

মাত্র একমাসের মধ্যেই তিন কিলোমিটার রাস্তা মেরামত করলেন গ্রামবাসীরা

করোনার সংক্রমণে নাস্তানাবুদ গোটা বিশ্ব। ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুটি মানুষকে করেছে ঘরবন্দী। লক ডাউনের জেরে রাস্তাঘাট জনশূন্য। ঘরবন্দী থাকার কারনে মানুষের হাতে এখন অফুরন্ত সময়। আর এই সময়কে কাজে লাগিয়ে পড়ে থাকা কাজ সেরে ফেলছেন অনেকে। সেইরকম নৈনিতালের একটি ছোট্ট গ্রাম খারকির গ্রামবাসীরা লক ডাউনের এই অফুরন্ত সময়কে কাজে লাগিয়ে মাত্র একমাসেই মেরামত করে ফেললেন সেই গ্রামের প্রায় ভঙ্গুর একটি তিন কিলোমিটারের রাস্তা।

যদিও সেই রাস্তাটি প্রশাসনের তরফে বানানো হয় বছর দশেক আগে। কিন্তু দশ বছর অতিবাহিত হলেও যত সময় গিয়েছে ততই রাস্তা ভঙ্গুর হয়ে পড়েছে। চলাচল করতে গেলে সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষকে। তাই প্রশাসনের কাছে আবেদন করেও হয়নি লাভ। এদিকে রাস্তা মেরামত করাও দরকার কিন্তু সময়ের অভাব। এরপরেই দেশে লক ডাউন জারি হয় আর তাঁরা সেই সময়কে কাজে লাগিয়ে মাত্র একমাসের মধ্যে তিন কিলোমিটারের রাস্তাটি মেরামত করেন সকলে মিলে।

যার বাড়িতে যা যা যন্ত্রপাতি ছিল তাই দিয়েই তাঁরা রাস্তা সারাইয়ের কাজে হাত লাগান। গ্রামে সবমিলিয়ে বসবাস ৪০ টি পরিবারের। একেই পাহাড়ি এলাকা তারফলে বড়ো ধস বা ফাটল লেগেই রয়েছে। তাই প্রায় ভঙ্গুর রাস্তাটির উপর দিয়ে যাতে প্রাণের ঝুঁকি নিয়ে না যেতে হয় তার জন্যই তাঁদের এই উদ্যোগ। তবে কাজের ক্ষেত্রে গ্রামবাসীরা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ছোটো ছোটো দলে ভাগ হয়ে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ব্যবহারের মাধ্যমেই তাঁরা দিনের পর দিন কাজে যোগ দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026