খেলা

Indian cricketer: মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল বিনোদ কাম্বলির বিরুদ্ধে, থানায় করা হল FIR

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ায় নজরদারিতে রয়েছেন। ভারতীয় এই ক্রিকেটার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অঘটন ঘটিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। স্ত্রীকে মারধোর এবং কাজের লোককে ঘরে আটকে রেখে রীতিমতো হুলস্থুল বাঁধিয়েছেন বিনোদ কাম্বলি।

মুম্বাইয়ের এই অভিজ্ঞ ক্রিকেটার বিনোদ কাম্বলির সাথে বিতর্কের যেন গভীর সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন স্ত্রী আন্দ্রেয়া হিউইট। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় বিনোদ তার স্ত্রীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পাশাপাশি কাজের মহিলা তার বেতন চাওয়ায় তাকে বিনোদ তিন দিন ঘরে তালা বন্দী করে রাখেন বলেও জানানো হয়েছে।

এদিন পুলিশি অভিযোগের সময় বিনোদের স্ত্রী আন্দ্রেয়া জানান, আনুমানিক দুপুর ১:৩০-২ টার দিকে মদ্যপ অবস্থায় ঘরে ফেরেন বিনোদ কাম্বলি। এরপর তিনি রান্নাঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে একটি ভাঙা ফ্রাইং প্যান তুলে নিয়ে তার স্ত্রীকে আঘাত করেন। ১২ বছরের পুত্র সন্তান ঘটনাটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এই ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী। তবে পুলিশ বিনোদকে সরাসরি গ্রেপ্তার না করে তাকে নোটিশ দিয়ে এসেছে বলে জানা গেছে।

শুধু স্ত্রীকে মারধর করে ক্ষ্যান্ত হননি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। বিনোদ কাম্বলি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকেও গালাগালি করেছিলেন। কাম্বলি তখন ভারতে টিভি প্রোগ্রামে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করায় বিরক্তি প্রকাশ করেছিলেন তখন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকেও গালিগালাজ করেন কাম্বলি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026