মাধুরী দীক্ষিতের সাথে রোমান্টিক দৃশ্যে নিয়ন্ত্রনহীন হয়েছিলেন বিনোদ খান্না, এখনও চোখের জল ফেলেন অভিনেত্রী

বলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ডের জনপ্রিয় তারকাদের ফ্যানডম যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না। অনুরাগীরা নিজের প্রিয় তারকার অভিনয় নিয়ে যেমন জানেন, ঠিক তেমনই তাঁদের ব্যাক্তিগত জীবন নিয়ে জানার ইচ্ছার অন্ত নেই। ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। কোটি কোটি মানুষ এই বলি অভিনেত্রীর ফ্যান। একাধিক পুরনো হিন্দি সিনেমাতে হিট পারফরম্যান্স দিয়ে অনেকের মন জয় করেছেন তিনি। এছাড়া এই জনপ্রিয় অভিনেত্রীর সৌন্দর্যের ফ্যান লাখ লাখ মানুষ।

নিজের কর্মজীবনে অনেক অভিনেতার সাথে স্ক্রীন ভাগ করে নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। অভিনয় দক্ষতার জন্য সকলেই প্রশংসা করেন তার। ১৯৮৪ সালে অবোধ ছবি দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর অনিল কাপুরের সাথে তেজাব ছবিতে অভিনয় করে মাধুরী দীক্ষিত প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর কখনো ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ফিল্মে অভিনয় করে সকলের নজরে এসেছিলেন তিনি। তবে একটি সিনেমার জন্য তিনি এখনো নিজেকে মাফ করতে পারেননি। কি ছিল ঘটনাটি? জানতে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

বলিউড দুনিয়া যে শুধুমাত্র অ্যাকশন বা থ্রিলার অনুপ্রাণিত, তা একদমই নয়। কিছু কিছু সিনেমাতে অন্তরঙ্গ দৃশ্য দেখা যায় মুহুর্মুহু। মাধুরী দীক্ষিত একটি সিনেমাতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এখনও অব্দি সেই বিষয় নিয়ে অনুতাপ প্রকাশ করেন। আসলে তখনকার দিনে বিনোদ খান্নার সাথে মাধুরী দীক্ষিতের ওই চুম্বন দৃশ্য দর্শকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল। সিনেমাটি ছিল “দয়াওয়ান”। ফিরোজ খান পরিচালিত ওই সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়াহে’ গানের শুটিংয়ের সময় একাধিক রোমান্টিক দৃশ্য ছিল। সেই ছবির শুটিংয়ের পর মাধুরী দীক্ষিত খুবই দুঃখিত হয়েছিলেন এবং কেঁদেছিলেন। এমনকি তিনি ফিরোজ খানকে ওই দৃশ্য সরানোর আবেদন করলেও, তাতে খুব একটা আমল দেওয়া হয়নি।

আসলে গানের মাঝে একটি চুম্বন দৃশ্যে হঠাৎ করেই বিনোদ খান্না নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন এবং মাধুরী দীক্ষিতের ঠোঁটে কামড় বসিয়ে দেন। পরে অবশ্য বিনোদ খান্না ক্ষমা চাইলেও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচিত হন মাধুরী দীক্ষিত। এই ব্যাপারে অভিনেত্রী এখনও অনুতপ্ত হন। এমনকি মাধুরী এও বলেছেন, “যখন আমি পিছনে তাকাই আমার মনে হয় সেই সময় আমার না বলা উচিত ছিল। কিন্তু আমি তখন সাহস করে বলতে পারিনি। আমি ঠিক করেছি আর কখনো সিনেমাতে চুম্বন দৃশ্য করবো না।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026