শুটিংয়ের মাঝেই ডিম্পলকে জড়িয়ে ধরে চুমু বিনোদ খান্নার, পরিচালকের কাট বলাতেও হুঁস ফেরেনি অভিনেতার

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। প্রতিদিন প্রতিমুহূর্তে এই সমুদ্রে ডুব লাগাচ্ছেন বহু মানুষ। তবে তাদের মধ্যে খুব কম জনই থাকেন যারা এই সমুদ্রে নিজেদের টিকিয়ে রাখতে পারেন। জায়গা করে নিতে পারেন ইন্ডাস্ট্রির পাশাপাশি দর্শকদের মনেও। সম্প্রতি তেমনি দুই তারকার নাম উঠে এসেছে চর্চায়। বিনোদ খান্না ও ডিম্পল কাপাডিয়ার অপরিচিত নয় কারোর কাছেই। একসময়ের অন্যতম পরিচিত তারকা ছিলেন তারা। এই মুহূর্তে একটি পুরনো ঘটনার সূত্র ধরেই চর্চিত এই দুই তারকা।

শোনা যায়, একটা সময় অভিনেতা সবকিছু ছেড়েছুড়ে ওশো আশ্রমে চলে যান। সেখানে মালির কাজ করতেন তিনি। তবে কামব্যাক করার পর তিনি একসাথে প্রচুর ছবির অফার পেয়েছিলেন। সেইসময় নিজের কাজ সম্পূর্ণ করার জন্য দুই শিফটে কাজ করতেন অভিনেতা। আর সেই সময় অফার পাওয়া ছবিগুলির মধ্যে অন্যতম ‘জুর্ম’, ‘প্রেমধর্ম’। সম্প্রতি যে ঘটনাটি এই মুহূর্তে চর্চার আলয়ে উঠে এসেছে সেটি ‘প্রেমধর্ম’ ছবির শুটিং চলাকালীন ঘটেছিল। এই ছবিতেই বিনোদ খান্নার বিপরীতে দেখা মিলেছিল ডিম্পল কাপাডিয়ার।

মহেশ ভাট পরিচালিত ‘প্রেমধর্ম’ ছবিতে পরিচালক একটি চুম্বনের দৃশ্য রাখতে চেয়েছিলেন। আর সেই অনুযায়ী তারকাদের পাশাপাশি সব ব্যাপারটা বুঝিয়ে বলেছিলেন শুটিং সেটের সমস্ত কলাকুশলীদেরও। রাতের বেলাতেই এই দৃশ্য শুট করেছিলেন পরিচালক। বাস্তবের ছোঁয়া আনতে ক্যামেরা নিয়ে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। সেটে কম রেখেছিলেন আলোও। এরপর পরিচালকের অ্যাকশন বলা মাত্রই অভিনেতা ডিম্পল কপাডিয়াকে জড়িয়ে ধরে চুম্বন করতে শুরু করেন। পরিচালকের কাট’ও কানে যায়নি তার। পরে পরিচালক দৌড়ে আসেন, এরপরেই হুঁশ ফেরে অভিনেতার। এই ঘটনার পর ডিম্পল শুটিং সেট থেকে সোজা নিজের মেকাপ রুমে চলে গিয়েছিলেন। পরে অভিনেতা নিজের ভুল বুঝতে পারেন। পরিচালকের কথাতে পরে অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন বিনোদ খান্না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026