Madhuri-Vinod: শট চলাকালীনই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বিনোদ খান্না, সেই মুহূর্ত এখনো ভুলতে পারেননি বলিউডের মোহিনী

বলিউডের অন্দরে এমন অনেক ঘটনাই রয়েছে, যা হয়তো সবসময় সাধারণের পক্ষে জানা সম্ভব হয় না। তবে মিডিয়ার সূত্র ধরে এমন অনেক ঘটনাই প্রকাশ্যে উঠে আসে, যা শুনে রীতিমতো চমকে যেতে হয়। সম্প্রতি তেমনি একটি ঘটনা পুনরায় চর্চার আলোয়। আর যেই ঘটনার সূত্র ধরে একাংশের মাঝে আপাতত চর্চিত বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিত।

হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম দুই প্রথম সারির তারকা হলেন বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিত। এনারা দুজনেই নিজের নিজের কেরিয়ারে চূড়ান্ত সাফল্য অর্জন করেছেন নিজের যোগ্যতায়। একের পর এক হিট উপহার দিয়েছেন নিজের অগণিত ভক্তমহলকে। তবে এই মুহূর্তে এক পুরোনো ঘটনার সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন এই দুই তারকা। উল্লেখ্য, বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দাপট এখনো কায়েম রেখেছেন অভিনেত্রী। তবে ২০১৭ সালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা।

একটা সময়ে পর্দায় বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতকে একসাথে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘দয়াবান’, ‘মহা সারগাম’, ‘জামিন’এর মত ছবিতে একসাথে অভিনয় করেছিলেন তারা। অভিনয়ের খাতিরে অনেক ধরনের দৃশ্যে কাজ করতে হয় তারকাদের। অভিনয় করতে হয় ঘনিষ্ঠ দৃশ্যেও। আর সেই সূত্র ধরেই অনেকসময় অনেক তারকা নিয়ন্ত্রণ হারান নিজের উপর। আর এমনটাই ঘটেছিল বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিতের সাথে।

অভিনয়ের সূত্রেই একবার শট চলাকালীন অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠ দৃশ্যে ছিলেন বিনোদ খান্না। সেইসময় নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ছিলেন অভিনেতা। শট শেষ হয়ে যাওয়ার পরেও অভিনেত্রীকে ধরে রেখেছিলেন তিনি। সেই অস্বস্তিকর মুহূর্ত থেকে বেরিয়ে এলেও, পরে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অভিনেতা নিজেই। অবশ্য এই প্রথম নয়, এর আগেও অভিনেতা সম্পর্কে এমন ধরনের একাধিক খবর প্রকাশ্যে এসেছে, যা স্বাভাবিকভাবেই মিডিয়ার অন্যতম চর্চিত একটি বিষয়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026