ভাইরাল & ভিডিও

Viral: বিশালাকার পাইথনের উপর বসেই খেলায় মশগুল এক একরত্তি! শিউরে উঠছে নেটমহলের একাংশ

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারি, যা হয়তো চারপাশে প্রতিনিয়ত খুব একটা ঘটতে দেখা যায় না। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলোই বেশি করে অবাক করে নেটজনতার একাংশকে। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে, যা দেখে রীতিমতো গা শিউরে উঠেছে নেটনাগরিকদের। এমন ঘটনাও ঘটতে পারে! প্রমাণ সাম্প্রতিক ভিইরাল হওয়া ভিডিওটিই। রইল ঝলক।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি নিয়ে শোরগোল পড়েছে নেটজনতার একাংশের মাঝে, সেটি ইনস্টাগ্রামের সৌরভ যাদব নামের এক ব্যক্তির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। সেই ভিডিওতে রাস্তার উপর গলির মাঝে একটি বিশালাকার ভয়ানক পাইথনকে দেখা গিয়েছে। শুধু এতোটুকুই নয়, ভিডিওতে ঐ পাইথনের উপর বসে এক দুই কিংবা তিন বছরের বাচ্চাকে খেলতে পর্যন্ত দেখা গিয়েছে, যা খুব স্বাভাবিকভাবেই চমকে দিয়েছে সকলকে। এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন অনেকেই। আপাতত, সেই নিয়েই সরগরম নেটমহলের একাংশ।

উল্লেখ্য, এই সৌরভ যাদব নামের ব্যক্তিটি প্রায়ই সাপের নানা ধরনের ভিডিও শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। আর খুব স্বাভাবিকভাবেই সেইসমস্ত ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয় নেটজনতার একাংশের মাঝে। এটিও তার ব্যতিক্রমী নয়। সাম্প্রতিক নেটজনতার মাঝে ভাইরাল হওয়া এই পাইথনের ভিডিওটি চিন্তার ভাঁজ ফেলেছে অনেকের কপালে। তাদের মতে, এমন একটি বাচ্চাকে কখনোই এই ধরনের বিষাক্ত সাপেদের সাথে খেলতে দেওয়া উচিৎ নয়। কারণ যেকোন সময় একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে। অবশ্য ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে বাচ্চাটি এই ধরনের পরিবেশেই বড় হয়েছে। খুব সম্ভবত এই পাইথনটি তাদেরই বাড়ির পোষ্য। তবে এই সম্পর্কে আন্দাজ করা গেলেও, কোন সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026