ভাইরাল & ভিডিও

Viral: ‘কাভি খুশি কাভি গাম’ গানের তালে সুন্দর নাচ এই নেপালি জুটির, টেক্কা দিলেন শাহরুখ-কাজলকেও

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

উল্লেখ্য, সম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি শেয়ার করে নেওয়া হয়েছে ইনস্টাগ্রামের আর্টিস্টিক নামের একটি পেজ থেকে, যাদের অনুরাগীর সংখ্যা নেহাতই হাতে গোনা নয়। আর সেই পেজ থেকেই সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে এক নেপালি জুটিকে ‘কাভি খুশি কাভি গাম’এর হিট গান ‘বলে চুরিয়া’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। সম্প্রতি তাদের সেই নাচ দেখে একাংশের মত তারা রীতিমত টেক্কা দিয়েছেন পর্দার শাহরুখ-কাজলকেও। এই মুহূর্তে এই ঝলক মনে ধরেছে নেটনাগরিকদের একাংশের। অবশ্য সেকথা ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

সাম্প্রতিক এই ঝলকে নীল শাড়িতে দেখা গিয়েছে একটি নেপালি মেয়েকে। তার সাথে একেবারে ক্যাজুয়াল লুকেই ছিল এক যুবক। তারা পাহাড়ি রাস্তার মাঝে একটি চাদর পেতে বেশ কিছু লোকের সমাগমেই পারফরমেন্স দিচ্ছিলেন। খুব সম্ভবত তাদের নিজেদের মধ্যেই কোন অনুষ্ঠান চলছিল এদিন। আর সেই অনুষ্ঠান রীতিমতো মাতিয়ে দিয়েছিল তাদের এই পারফর্ম্যান্স। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তাদের দেখে অনেকেরই ছবির সেই দৃশ্যের কথা মনে পড়ে গিয়েছে। তারা যে যথেষ্ট দক্ষতার সাথে এই পুরো পারফর্ম্যান্সটি দিয়েছিলেন, সেকথা মানছেন অনেকেই। আপাতত, এই ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই এই নেপালি জুটি এখন একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026