ভাইরাল & ভিডিও

সম্পূর্ণ খালি গলায় লতা লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল বাঙালি গৃহবধূ, তুমুল ভাইরাল ভিডিও

ছোট চায়ের দোকান। চা বিস্কুট বিক্রি করে পুরো সংসারের জোয়ার টানেন চাকদহের বিপাশা দাস। হাজার টানাপোড়েনের মধ্যেও গান করতে ভালোবাসেন। তবে গোনো গুরুর থেকে গান শেখেননি তাহলে? চায়ের দোকানের রেডিও আর টিভির পর্দায় গান শুনে সেই গানকে ভালবেসে গান শেখা। সম্প্রতি তাঁরই গাওয়া গানের ভিডিও নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়। এই গানের ভিডিও আপলোড হতেই রাতারাতি ভাইরাল সেই ভিডিও। কোনো মিউজিক ছাড়া তাঁর সুরের জাদু মন ভরিয়েছে লক্ষাধিক মানুষের।

নদিয়ার চাকদহের গোসাই পাড়ার বাসিন্দা মাঝবয়সী গৃহবধূ বিপাশা দাস। স্বামীর কাজ নেই। সংসারের হাল ধরতে, পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে, আর ছেলে মেয়েদের মানুষ করতে ছোট চায়ের দোকান। তবুও টিনের চালের স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার। বৈবাহিক জীবনে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে বিপাশা দেবীকে। তবুও চায়ের দোকান চালিয়েও নিজের প্রতিভাকে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে গেছেন বিপাশা দেবী। ভাঙ্গা ঘরে টালি চুইয়ে বৃষ্টির জল পড়লেও নিজের ইচ্ছেকে মরে যেতে দেননি। তবে এই আকাঙ্ক্ষার কথা বুঝতে দেয়নি কখনো কাউকে। তবুও বাঁচিয়ে রেখেছেন নিজের প্রতিভাকে।’

লতা মঙ্গেশকরের সংগীতকে স্মরণ রেখে তারই সুরে চায়ের দোকান উনুনে চা বানাতে বানাতে চালিয়ে গান গেয়ে চলেছেন অবিরাম। তাঁর গাওয়া কোনো গানে নেই হারমোনিয়াম, সেতার, কিংবা তানপুরা বাজাতে, শুধু মাত্র মনের আনন্দে অপূর্ব গান করেন। কারণ বিপাশার গাওয়া গানই হল তার বেরঙিম জীবনে একমাত্র ভালো থাকার রঙ। তবে তিনি চাইছেন সংগীত জগতে কেউ তাকে একটু সুযোগ করে দিক। তাহলে তার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন তিনি।

বিপাশার গান এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। অনেকেই মন্তব্য করেছেন একদিন রানু মন্ডল যদি সুযোগ পায় তিনি কেন পাবেন না। রানু যদি বলিউডে হিমেশের গান পাওয়ার সুযোগ পান তাহলে তাঁর একটা সুযোগ পাওয়া উচিত। এরকম একটু ঘুরলেই দেখা যাবে বাংলার গ্রামে গঞ্জে বহু মানুষের মধ্যে লুকিয়ে আছে হাজারও প্রতিভা। গলায় সুর থাকলেও যোগাযোগের কম থাকায় নিজের সাফল্য পাচ্ছেনা অনেকেই। তেমনই একটি প্রতিভার জ্বলন্ত রুপ হল বিপাশা দাশ। অনেকেই দাবি জানান, রানুর মতো বিপাশা দেবীকে সুযোগ দেওয়া হোক।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026