সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
বিয়ে প্রতিটা মানুষের জীবনেই একটা বড় ঘটনা। বিয়ে নিয়ে প্রত্যেকরই কম বেশি ইচ্ছা ও স্বপ্ন থাকে। প্রেমবিবাহ হোক কিংবা দেখেশুনে যদি সম্পর্কে ভালোবাসা বর্তমান থাকে তবে সব সম্ভব। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই এক ঝলক নজরে এসেছে। নতুন বৌ নিজের রিসেপশন পার্টিতেই নিজের বরের উদ্দেশ্যে বলিউডের গানে করেছেন দুর্দান্ত নৃত্য পরিবেশন।
এই মুহূর্তে এক নববধূকে নিজের বিয়ের রিসেপশন পার্টির অনুষ্ঠানেই বলিউডের গানে পারফর্ম করতে দেখা গিয়েছে। ‘তেরি ওর’এর তালেই ঘি রঙের লেহেঙ্গায় মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। সমস্ত ঘনিষ্ঠ আত্নীয়স্বজন ও পরিবারের সদস্যদের সামনেই নিজের বরকে এই সারপ্রাইজ দিয়েছিলেন তিনি, যা দেখে রীতিমতো লজ্জায় লাল হয়ে গিয়েছিল বর নিজেই। সেই ঝলক ভিডিওতে নজর রাখলেই মিলবে। নতুন বউয়ের দেওয়া এই সারপ্রাইজ বেশ মনে ধরেছিল সেখানে উপস্থিত সকলেরই, তা ভিডিওতে তাদের উচ্ছ্বাসেই স্পষ্ট হয়েছে। আপাতত বলাই বাহুল্য, নেটনাগরিকদের একাংশের মধ্যেও বেশ ভাইরাল হয়েছে ঝলকটি। পছন্দও হয়েছে সকলের, তা কমেন্টবক্সে তাদের মন্তব্যে নজর রাখলেই বোঝা যাবে। উল্লেখ্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি ‘ইন্ডিয়ান ডান্স ইনস্টিটিউট’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…