ভাইরাল & ভিডিও

Viral Dance: এবার বাজারে খাটিয়া ডান্স, দেখে হাসি থামাতে পারবেন না, দেখুন ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়ই একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হতে দেখা যায় নেটদুনিয়ার পাতায়। সেইসমস্ত ভাইরাল হওয়া পোস্টের মধ্যে খুব কমই এমন কনটেন্ট থাকে, যা দৃষ্টি আকর্ষণ করে নেটজনতার একাংশের। মুখে হাসি ফুটিয়ে তোলে তাদের। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়। যেটি দেখে নেটনাগরিকদের একাংশের মত এবার বাজারে নতুন ট্রেন্ড, ‘খাটিয়া ডান্স’।

সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। রানাঘাটের রানু মন্ডলের গান হোক কিংবা বাদামবাবুর ‘কাঁচা বাদাম’ কোন কিছুই নজর এড়ায় না নেটজনতার। এবার তাদের নজরেই পাকিস্তানের এক ভাইরাল ভিডিও। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একাংশের মাঝে শুধুই ‘খাটিয়া ডান্স’, যা দেখে একাংশ হাসছে আবার একাংশ অবাক হচ্ছে তাদের নাচের ধরন দেখে। সকলের জন্য রইল সেই ঝলক, দেখে নিন।

ভাইরাল হওয়া ভিডিওতে একদল যুবককে কোন একটি অনুষ্ঠানেই নিজেদের এই ধরনের নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে। তারা প্রত্যেকেই একই ধরনের পোশাকে ছিলেন এদিন। একজনকে একেবারে একটি সাধারণ খাটিয়ার উপর উবু হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। তিনিই বাজনার তালে খাটিয়াটি আগে পিছে করছিলেন। তার সাথে বাকি চারজনকে দেখা গিয়েছে খাটিয়ার চারকোনায়। তাদের হাতে ছিল রুমালও, যা নাচের সময় ব্যবহার করছিলেন তারা। আর এটিই একটি মিম আকারে ‘ক্ল্যাসি পিপস অফ পাকিস্তান’ নামের একটি ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, যা এখন ভাইরাল। পাশাপাশি চর্চার বিষয়বস্তুও একাংশের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026