ভাইরাল & ভিডিও

Viral Dance Video: ‘টিপ টিপ বর্ষা পানি’র তালে পড়ুয়াদের অনুরোধে দুর্দান্ত নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। ভালো কিংবা খারাপের উপর নির্ভর করে নয়, কোন একটি পোস্ট যদি নেটদুনিয়ায় নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে ধরে রাখতে পারে তাহলে সেই পোস্ট ভাইরাল হতে বাধ্য। উল্লেখ্য, গতবছর থেকেই এই ভিডিও ঘোরাফেরা করছে নেটমাধ্যমে। পুনরায় সেই ভিডিওই আবারো চর্চার আলোয়।

প্রত্যেক মানুষের কাছেই তার কলেজ জীবন কিছু বিশেষ মুহূর্ত রেখে যায় স্মৃতিতে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এই কলেজ জীবনেই পড়ুয়াদের সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে শিক্ষক-শিক্ষিকাদের। কিছু কিছু সময় তারাও পড়ুয়াদের মন রাখতে মেতে ওঠেন হাসি মজায়, তা অবশ্য অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। আপাতত সেরকমই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে কোন একটি কলেজ অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখা গিয়েছে। যেখানে পড়ুয়াদের সাথে নাচে-গানে, হাসি-মজায় মেতে উঠেছেন শিক্ষক-শিক্ষিকারাও। সেখানেই পড়ুয়াদের একান্ত অনুরোধে এক শিক্ষিকা বলিউডের অন্যতম হিট গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করেছেন সকলের সামনে। আর এই শিক্ষিকার একান্ত অংশগ্রহণে খুশি হয়েছিল সেখানে উপস্থিত সমস্ত পড়ুয়ারাও, তা অবশ্য ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে।

সম্ভবত কলেজের কোন এক শিক্ষক দিবসের দিনেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল। ভিডিওতে ঐ শিক্ষিকাকে খোলা চুলে একটি নীল শাড়িতে দেখা গিয়েছে। এই শিক্ষিকার জনপ্রিয়তা যে পড়ুয়াদের মাঝে বেশ ভালই, তা অবশ্য ভিডিওতে পড়ুয়াদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট সকলের কাছে। আপাতত ‘হেটভি আসার’ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুনরায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। প্রায় ৪ বছর আগে এটি শেয়ার করে নেওয়া হয়েছিল উল্লেখ্য চ্যানেল থেকেই। এই মুহূর্তে সেই ভিডিওটিই ৭০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026