বিগ বস ওটিটি সিজন ৩-এর সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম হল বিশাল পান্ডে এবং কৃতিকা ভাবীর মধ্যকার জটিল সম্পর্ক। এই দুই প্রতিযোগীর মধ্যকার সম্পর্ক প্রথম দিকে বন্ধুত্বের ছাপ দিলেও পরবর্তীতে তা বিবাদ এবং বন্ধুত্বের এক জটিল সম্পর্কের রূপ নেয়। শোটি শুরু হওয়ার পর থেকেই বিশাল ও কৃতিকা একসাথে দেখা যেত। তারা প্রায়শই একসাথে সময় কাটাত, গল্প করত এবং একে অপরকে সমর্থন করত। কিন্তু বিশালের কিছু বক্তব্যের কারণে সেই সম্পর্ক তলানিতে গিয়ে পৌছায়। তারপর থেকে একে অপরকে সমঝে চলেন এই দুই প্রতিযোগী। তবে সম্প্রতি জিও সিনেমার পক্ষ থেকে একটি প্রোমো রিলিজ করা হয়েছে যাতে এমন কিছু দেখা গেছে যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।
শেষ কিছুদিন ধরে কৃতীকা সরাসরি বিশাল পান্ডের সাথে কথা বলছিলেন না। কিন্তু শেষ প্রোমোতে দেখা গেছে কৃতিকা ভাবী এমন কিছু বলেছেন যা শুনে লজ্জা পাচ্ছেন বিশাল। ফুটে উঠেছে দেওর ভাবীর খুনসুটি সম্পর্ক। কি এমন বলছিলেন কৃতিকা ভাবী? আসলে Jio Cinema-এ পোস্ট করা একটি নতুন প্রোমো ভিডিওতে কৃতিকা মালিক বলছেন কীভাবে স্কাই ডাইভিং করার সময় তার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সে বলছে যে সে যখন স্কাই ডাইভিং করতে গিয়েছিল, তার পাইলট তাকে শিখিয়েছিল যে সে যখন উপরে গিয়ে তাকে জিজ্ঞেস করবে, তুমি কি প্রস্তুত? তখন আপনাকে থাম্বস আপ দেখাতে হবে এবং গো বলতে হবে। কৃত্তিকা জানান, তিনি যখন শীর্ষে পৌঁছেছিলেন, তখন সেই উচ্চতা থেকে নিচের দিকে তাকিয়ে ভয় পেয়েছিলেন এবং যখন পাইলট জিজ্ঞেস করেছিলেন, আপনি কি প্রস্তুত? তাই তিনি ভুল করে থাম্বস আপ দেখিয়ে দিয়েছিলেন।
এরপর পাইলট তাঁকে নিয়ে ঝাঁপ দেওয়ার পর কৃতিকা তাঁকে জড়িয়ে ধরে এবং তারজন্য পাইলট প্যারাশুট খুলতে পারছিলেন না। শেষপর্যন্ত পাইলট ভাবীকে কনুই মেরে সরিয়ে দিয়ে প্যারাশুট খোলেন। এই গল্প শুনে সবাই হাসতে শুরু করে দেন। এমনকি গল্পটি মন দিয়ে শুনে হাসেন বিশালও। এছাড়া তিনি টিপ্পনী কেটে বলেন, ‘পাইলট ভাবছিলেন আপনি নিজেও যাবেন, আমাকে নিয়ে যাবেন।‘ এই কথা শুনে হেসে ফেলেন কৃতিকা ভাবীও। এই প্রোমো ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
The Princess of Wales marked a special milestone this year as she celebrated St. David’s…
The 2026 Brit Awards closed with a powerful tribute to the late Ozzy Osbourne, led…
Kate Hudson ended her London getaway with a stylish flourish, sharing a series of Instagram…
Niall Horan has officially announced that his highly anticipated new album is complete, sending fans…
Silvana Armani, niece of the late Giorgio Armani, closed Milan Fashion Week with her debut…
Key Points Demi Lovato shared an Instagram video warming up for her “It’s Not That…