বলিউডের একটা সময় ছিল যখন সবথেকে জনপ্রিয় এবং এক নম্বর তারকা ছিলেন গোবিন্দা। মানুষ তার অভিনয় গান নাচ এবং অভিব্যক্তির কারণে তার ছবি দেখতে যেতেন। একটা সময় করিসমা কাপুরের সঙ্গে তার প্রতিটি ছবি ছিল সুপারহিট। আজও তার ভক্তরা গোবিন্দার গানের সঙ্গে দারুন স্টাইলে নাচ করেন। নিজের একটা আলাদা স্টাইল এবং নাচের ধরনের কারণে চলচ্চিত্র জগতে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছিলেন গোবিন্দা। আজকালকার ছেলেমেয়েরাও তার নাচের স্টাইল কপি করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে। পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের যদি তার স্টাইলে নাচ শেখানো হয় তাহলে তারা খুব ভালো নাচ করতে পারে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে একটি মেয়েকে দেখা যাচ্ছে একেবারে গোবিন্দা স্টাইলে নাচ করতে। মেয়েটির বয়স খুব বেশি হলে ছ’বছর হবে, কিন্তু সেই বয়সেও সে যেভাবে নাচ করছে তা প্রশংসার যোগ্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট মেয়ের নাচের ভিডিও ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। ২০০০ সালে মুক্তি পাওয়া গোবিন্দার ছবি জোরু কা গুলামের নিচে ফুলন কি দোকান পার গানের সাথে ওই ছোট্ট মেয়েটি দুর্দান্ত নাচ করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চায় এসেছে। মেয়েটির নাচের মুভ থেকে শুরু করে এক্সপ্রেশন সবকিছুই দুর্দান্ত। কথা শিন্ডে নামের একটি instagram একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। মেয়েটির নাচ সারা ভারতে প্রশংসা পাচ্ছে।
গোবিন্দার স্টাইলে এই ছোট্ট মেয়ের নাচ সত্যিই বেশ দর্শনীয়। ব্যবহারকারীরা এই নাচের ভিডিও দারুণভাবে দেখছেন এবং তার স্টাইল পছন্দ করছেন। ভিডিওটি প্রচুর ভিউ এবং লাইক পেয়েছে। এখনো পর্যন্ত ১৬.৭ কোটির বেশি বার এই ভিডিও দেখা হয়েছে এবং ৫.৪ লাখের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। এছাড়াও বহু মানুষ নিজেদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই নাচের ভিডিওটি ব্যাপক সাড়া পেয়েছে। ব্যবহারকারীরা কমেন্ট করে প্রশংসা করছেন ওই নাচের। লোকজন বলছেন, ওই মেয়েটি একেবারে হিরোইন নাম্বার ওয়ান। অনেকে আবার বলছেন, মেয়েটি যেন নিজের মায়ের গর্ভ থেকেই নাচ শিখেই এসেছে। মেয়েটিকে নাচ করতে দেখে তার নাচের দক্ষতার উপরে ভালোবাসা বর্ষণ করছেন instagram ব্যবহারকারীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…