বর্তমান যুগে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে ততই স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন। ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে দিনে দিনে। ইন্টারনেটের দুনিয়াতে তরুণ প্রজন্ম মন দিয়েছে শর্ট ভিডিও বানানোতে। অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শর্ট ভিডিও পোস্ট করে রাতারাতি স্টার হয়ে গেছে। অনেকের রুজি-রুটির মাধ্যম এই সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিও। বলা যেতে পারে, সিংহভাগ তরুণ প্রজন্ম এখন ইনস্টাগ্রাম রিলের দিওয়ানা।
টিকটক অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে ছোট ভিডিও বানানোর ট্রেন্ড শুরু হয়েছিল। বর্তমানে ভারতে এই অ্যাপ ব্যান হয়ে গেছে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে শট ভিডিও বানানোর ট্রেন্ড দেখে বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখন ছোট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে। ইনস্টাগ্রামের ছোট ভিডিও অর্থাৎ রিল তো এখনকার দিনে ট্রেন্ডিং হয়েই চলেছে। সম্প্রতি একটি রিল ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে।
সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার একাধিক গান আজকালকার রিল ভিডিওর ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক। কর্নাটকী অভিনেত্রী তথা জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানার ‘সামি সামি’ একাধিক রেকর্ড ভেঙ্গে ফেলে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। অনেকেই এই গানে রিল ভিডিও বানাচ্ছেন। ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়ে জনপ্রিয় রিল অভিনেত্রী শামিক্ষা সুদ বর্তমানে ‘সামি সামি’ গানে ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে শামিক্ষা হুবহু গানের স্টেপ কপি করে সুন্দর কায়দায় নাচ করেছেন। গানের সাথে তাঁর মুখের এক্সপ্রেশন ছিল অনবদ্য। কোমরের শাড়ি গুঁজে সে গানের সিগনেচার স্টেপ অতি নিপুণতার সাথে করে নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওটিতে ইতিমধ্যেই ৩ লাখের বেশি মানুষ লাইক দিয়েছেন। এছাড়া অসংখ্য মানুষ কমেন্ট করে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট ইনস্টাগ্রাম রিলটি।
The Ton may still be buzzing over Bridgerton season 4, but fans are already speculating…
Tampa Bay Buccaneers wide receiver Tez Johnson is facing intense public scrutiny after his ex-fiancée,…
The knives are out at the box office as Paramount’s Scream 7 slashes into theaters…
The season opens with King Kong storming an Apex Cybernetics camp on Skull Island. The…
— Andy Cohen, Bravo’s Real Housewives producer and reunion host, offered a heartfelt tribute to…
Key Points Apple is expected to unveil a refreshed MacBook Air alongside its low-cost MacBook…