অফবিট

রহস্যজনক ভাবে বেড়ে চলেছে মহিলার পেট, হতবাক চিকিৎসকরা

এক রহস্যজনক স্বাস্থ্য পরিস্থিতির কারণে একজন চীনা মহিলার পেট অনিয়ন্ত্রিত ভাবে দৈত্যাকার বেলুনের মতো ফুলে উঠেছে। যা তার জীবনকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছে। গত ২ বছর ধরে ৩৬ বছর বয়সী হুয়াং গুওসিয়ানের পেট অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। জানা গেছে, দুই সন্তানের মা এই হুয়াং-এর ওজন ১২১ পাউন্ড। যার মধ্যে তার পেটের পেটের ওজন ৪৪ পাউন্ড। যা তার শরীরের মোট ওজনের প্রায় ৩৬ শতাংশ। আনসু শহরের বাইরে সোনকি শহরের দাজি গ্রামের বাসিন্দা ওই মহিলা গুইঝৌ আরবান ডেইলিকে বলেন যে, শরীরের বিশাল আকার তার পক্ষে তার ঘুমানো, হাঁটাচলা বা বাচ্চাদের দেখাশোনা করা অসম্ভব করে তুলেছে।

তিনি প্রায় দুই বছর আগে থেকে এই রোগে ভুগতে শুরু করেন এবং চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসেন। সেই ওষুধ সেবন করে ব্যথা চলে গেলেও তার পেট প্রসারিত হতে শুরু করে। পরে তিনি চিকিৎসার জন্য অনেক হাসপাতালে ঘুরেছেন। চিকিৎসকরা তাকে জানান যে, তাঁর লিভার সিরোসিস, ডিম্বাশয়ের ক্যান্সারের পাশাপাশি তলপেঠ ও বুকে ত্বকের অস্বাভাবিক গড়ন রয়েছে। তবে তার পেট ফুলে উঠার কোন কারণ খুঁজে পায়নি তারা।

এই অসুস্থতার কারণে চরমভাবে অস্থির হয়ে উঠেছেন তিনি। সামাজিক মাধ্যমে তার রোগটি নির্ণয় ও চিকিৎসার খরচ হিসেবে ৩ হাজার ২৯০ ডলার সংগ্রহের জন্য একটি আবেদন করেছেন। গুইঝৌ আরবান ডেইলিকে বলেন, ‘আমি খুব দ্রুত বাড়ির কাজ করতাম। তবে এখন আমার বড় পেট মারাত্মকভাবে আমার স্বাভাবিক জীবনকে প্রভাবিত করেছে। আমার দুটি বাচ্চা এখনও ছোট। তাদের দাদি ও দাদা এখন তাদের দেখাশোনা করতে সহায়তা করছেন।’

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026