আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এই দুটি জিনিস ছাড়া প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। তাছাড়া বর্তমানে লকডাউনে গৃহবন্দি অবস্থায় মানুষ বেশি করে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মুহুর্মুহু পোস্ট হয় ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইটে। এখনকার দিনের ট্রেন্ড শর্ট ভিডিও বানানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকার এই শর্ট ভিডিওর দিওয়ানা হয়ে গেছে।
এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন বিয়েবাড়ির ভিডিও। বিয়েবাড়িতে বর বউয়ের রোমান্টিক দৃশ্য হোক কি আত্মীয় স্বজনের হাস্যকর কার্যকলাপ মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে অনেকেই। সেইসব ভিডিও ভাইরালও হয় প্রচুর। বর্তমানে চলছে বিয়ে বাড়ির সিজন। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন বিয়েবাড়ির খুনসুটি বা হাসি হুল্লোরের ভিডিও চোখের সামনে চলে আসছে। সম্প্রতি বিয়েবাড়িতে এক ছোট্ট পাঞ্জাবি শিশুর নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বিয়ে বাড়ির ডান্স করে এক ছোট্ট বালক, পাঞ্জাবি গানের তালে তালে তুমুল নাচ করছে। তার পরনে রয়েছে জিন্সের প্যান্ট এবং জ্যাকেট এবং সে মাথায় পাগড়ি বেধেছে। পাঞ্জাবি গানের তালে প্রত্যেকটি বিট অনুযায়ী ওই বালকের ডান্স মুভ মুগ্ধ করেছে সকলকে। এই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে harp_reet1982 নামক এক ব্যবহারকারী শেয়ার করেছে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…