খেলা

Viral Photo: ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বেতন কত ছিল? জানলে অবাক হবেন

আজকের দিনে ক্রিকেট মানে রঙিন ক্যামেরা সাথে টাকার ছড়াছড়ি। ক্রিকেট খেলে আজকের দিনে যে কেউ মুহূর্তের মধ্যে কোটিপতিতে পরিণত হতে পারেন। তবে ভারতের ক্রিকেটের ইতিহাস মোটেও এতটা সহজ ছিল না ৮০-র দশকের দিকে। বর্তমান সময়ের ক্রিকেটারদের বেতন এবং সেই সময় ক্রিকেটারদের বেতনের মধ্যে ছিল আকাশ-পাতাল পার্থক্য। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, ১৯৮৩ সালের বিশ্বকাপের অধিনায়ক কপিল দেব তৎকালীন সময়ে কত টাকা বেতন পেতেন এবং বর্তমান সময়ের ক্রিকেটাররা কত টাকা বেতন পান।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যমে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী এক ক্রিকেটার তাদের বেতনের স্লিপ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো অবাক হতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। সেখানে দেখা যাচ্ছে, ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব ম্যাচ ফি বাবদ ১,৫০০ টাকা এবং দৈনিক ভাতা হিসেবে ৬০০ টাকা পেতেন।

তবে বর্তমান সময়ের ক্রিকেটাররা যে বিশাল অংকের অর্থ উপার্জন করেন শুধুমাত্র ক্রিকেট খেলে, তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বার্ষিক ভিত্তিতে ক্রিকেটারদের বেতন কাঠামো নির্ণয় করে থাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের খেলোয়াড়দের চারটি ক্যাটাগরিতে বিভক্ত করে বেতনের পরিকাঠামো ঠিক করে। বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা যথাক্রমে এ+, এ, বই এবং সি ক্যাটেগরিতে বিভক্ত হয়ে বেতন এবং ভাতা পেয়ে থাকেন।

‘এ+’ ক্যাটাগরিতে সর্বমোট চারজন ক্রিকেটারকে রয়েছে। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা বার্ষিক ৭ কোটি টাকা পেয়ে থাকেন। ‘এ’ ক্যাটাগরিতে ভারতীয় ক্রিকেটাররা বার্ষিক ৫ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা বার্ষিক ৩ কোটি এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা বার্ষিক ১ কোটি টাকা বেতন পেয়ে থাকেন। তাছাড়া ম্যাচ ফি হিসেবে ভারতীয় ক্রিকেটাররা টেস্ট ম্যাচে ১৫ লাখ, ওডিআই ম্যাচে ৬ লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে ৩ লাখ টাকা পেয়ে থাকেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026