শ্রেয়া চ্যাটার্জি – প্রযুক্তি বিদ্যার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলার এক প্রত্যন্ত গ্রামে ছাত্র-ছাত্রীরা জাপানি শিখছে। শুধু তাই নয়, তারা জাপানি ভাষায় কথাও বলতে পারে। আওরঙ্গবাদ শহর থেকে ২৫ কিলোমিটার দূরে গাদিওয়াত নামে এক প্রত্যন্ত গ্রামে যেখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, শিক্ষার উপযুক্ত পরিকাঠামো নেই, ইন্টারনেটের ব্যবস্থা নেই সেখানেই জেলা পরিষদের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের শেখানো হয় জাপানি ভাষা।
আগের বছর সেপ্টেম্বর মাসে সরকার সিদ্ধান্ত নেয় চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের একটি করে বিদেশী ভাষা শেখানো হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশিরভাগই বিদেশী ভাষা শিখতে আগ্রহী। এমনটাই জানিয়েছেন শিক্ষক দাদাসাহেব নাভপুতে। তবে জাপানি ভাষার কোনো শিক্ষক বা এই কোর্সের জন্য উপযুক্ত উপাদান না পেয়ে স্কুল কর্তৃপক্ষ ঠিক করে ভিডিও দেখে এবং ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের সাহায্যে এই স্কুলের ছাত্র-ছাত্রীদের জাপানি শেখানো হবে। তবে বর্তমানে একজন দক্ষ ভাষাবিদ সুনীল যোগদেও তিনি বিনামূল্যে জাপানি ভাষার ক্লাস নিচ্ছেন। যোগদেও জানান, “এখানকার ছাত্র-ছাত্রীরা জাপানি শিখতে ভীষণ আগ্রহী।”
“জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে। এখনই সেখানকার ছাত্রছাত্রীরা গড়গড় করে জাপানি ভাষায় কথা বলছে।” এমনটাই জানিয়েছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মকার হলজুটে। বৈষ্ণবী কোলগে, এক চাষীর মেয়ে নিজেকে পরিচয় দিচ্ছে জাপানি ভাষায়। যা সত্যিই অসাধারণ একটি সাফল্যের বিষয়। অষ্টম শ্রেণীর এক ছাত্র জানান, “আমরা প্রথমে বেসিক কতগুলো শব্দ শিখেছি, এখন আস্তে আস্তে কথোপকথন শিখছি”। অরঙ্গাবাদ জেলা পরিষদের এডুকেশন এক্সটেনশন অফিসার রমেশ ঠাকুর জানান, “৩৫০ ছাত্র ছাত্রীর মধ্যে ৭০ জন ছাত্র-ছাত্রী জাপানি শিখছে। এমন প্রচেষ্টা নিঃসন্দেহে এই ছাত্র-ছাত্রীদের বিশ্ব স্তরে উন্নীত করবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…