ভাইরাল & ভিডিও

Viral: খালি হাতে বিষাক্ত সাপকে স্নান করালেন এক ব্যক্তি, ভয়ংকর ভিডিও দেখে শিউরে উঠবেন আপনিও

সারা বিশ্বে প্রচুর মানুষ আছেন যারা সাপকে ভয় পেয়ে থাকেন। তবে ভয় না পেলে অনেকেই সাপের থেকে কয়েক ক্রোশ দূরে থাকার চেষ্টা করে থাকেন। কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা সাপকে আর পাঁচটা প্রাণীর মতো দেখেন। তাই বলে সাপকে স্নান করানো! এমনই অদ্ভুত একটি নজির দেখা গেল সোশ্যাল মিডিয়াতে। আসলে ইন্টারনেটের যুগে কত ভিডিও না ভাইরাল হয় আজকাল। কখনো মানুষের নানা রকমের কীর্তি, আবার কখনো পশু পাখিদের সাবলীল আচরণ, সবকিছুই আমাদের মন ভালো করে দেয়। তেমনি মানুষের সঙ্গে বিভিন্ন প্রাণীর সম্পর্ক দেখেও মাঝেমধ্যে হতবাক হতে হয়। তবে সাপ এমন একটি প্রাণী যার সঙ্গে ঘনিষ্ঠ হতে অনেকেই ভয় পান। কিন্তু সেই নজির এবার দেখা মিলল।

কিং কোবরা সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে অন্যতম একটি। আর এই সাপ দেখে বেশ আতঙ্ক তৈরি হয়। সেই কিং কোবরা কে স্নান করানোর দৃশ্যের ফুটেজ এবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। সম্প্রতি ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নামের একটি টুইটার প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে এক ব্যক্তি সাপের মাথায় ধীরে ধীরে জল ঢালছেন। এমনকি স্নান করানোর সময় সরীসৃপটি বেশ স্থির অবস্থায় রয়েছে এবং তার মধ্যে আগ্রাসনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। আপাতভাবে ওই ব্যক্তিকে সাপ প্রশিক্ষণে দক্ষ বলে মনে হয়েছে।

এই কারণেই বিশাল সাতটি যেন অবলীলায় পোষ মেনে গেল ঐ ব্যক্তির কাছে। একইসঙ্গে শান্তভাবে সাপের মাথায় জল ঢালতে পারছেন ঐ ব্যক্তি। এমনকি ভিডিওটির সঙ্গে যথার্থ ক্যাপশন দেওয়া হয়েছে, “সাপটি এই ঠান্ডায় জল দিয়ে স্নান করছে।” গত ২ নভেম্বর টুইটারে ভিডিওটি পোস্ট করা হয়েছিল এবং শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের নজরে আসে এই ভয়ংকর ভিডিওটি। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওটি ২৪,০০০ এর বেশি ভিউ পেয়ে গিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026