ভাইরাল & ভিডিও

Viral: হাতজোড় করে মানুষের কাছ থেকে জল চাইলো কাঠবেড়ালি, তৃষ্ণা মিটিয়েই দৌড়

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হতে পারি যা হয়তো সচারচর নিত্যদিনের জীবনে চারপাশে ঘটতে দেখা যায় না। বলাই বাহুল্য, সম্প্রতি তেমনি একটি মন ভালো করে দেওয়া ঘটনা প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রইল সেই ঝলকই।

সম্প্রতি এই ভিডিওটি টুইটারের ‘মাহান্ত আদিত্যনাথ ২.০’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই ভিডিওটিই মন ভালো করে দিয়েছে নেটনাগরিকদের অধিকাংশের। হাসিও ফুটিয়েছে একাংশের মুখে। আপাতত, সেই ভিডিওটিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে একটি ছোট্ট কাঠবেড়ালিকে একজন মানুষের কাছে হাতজোড় করতে দেখা গিয়েছে জলের জন্য। তার হাতে একটি জলের বোতল দেখেই এমন করতে শুরু করেছিল সে। প্রথমে ঐ ব্যক্তি বুঝতে না পারলেও, পরে বুঝতে পেরে জলের বোতলটি খুলে তার দিকে এগিয়ে দিতেই ঢকঢক করে জল খেতে শুরু করে সে। এরপর তৃষ্ণা মিটতেই তৃপ্তির দৌড় লাগায় সে। আর এই দৃশ্যই এই মুহূর্তে মন জয় করে নিয়েছে সকলের। এমন সুন্দরভাবে তাকে নিজের মনের ভাব প্রকাশ করতে দেখে অবাক অনেকেই। অবশ্য তার যে খুবই জল তেষ্টা পেয়েছিল, ভিডিওতে তার হাবভাব দেখেই বুঝেছেন সকলে। বলাই বাহুল্য, এমন দৃশ্য সভাবে দেখাই যায় না। আর সেই কারণবশতই এমন একটি মনকাড়া ভিডিও নেটদুনিয়ার পাতায় শেয়ার হতেই দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে সকলের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026