ভাইরাল & ভিডিও

Viral: এসপি স্যার জিজ্ঞেস করলেন- চুরি করার পর কেমন লাগলো? পাল্টা চোরের উত্তর শুনে হাসি থামবে না আপনারও

চুরি করার পর কেমন লাগে? সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় চোর এবং পুলিশের একটি কথোপকথনে এরকম একটি প্রশ্ন উঠে এসেছে, যা শুনে আপনি হাসতে বাধ্য হবেন। আসলে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার। এই জেলায় পুলিশ কয়েকদিন আগে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে রাতে এক চোর চক্রকে গ্রেফতার করে। পুলিশ যখন চোরকে জিজ্ঞাসাবাদ করছিল তখন চোর এসপিকে এমন জবাব দেয় যে সেখানে উপস্থিত অফিসারসহ পুলিশ সদস্যরা হাসি থামাতে পারেননি। এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

পুলিশ অফিসার চোরকে জিজ্ঞেস করলেন চুরি করার পর কেমন লাগলো? এর জবাবে চোর বলে- চুরি করে ভালো লাগলো কিন্তু পরে আফসোস হলো। সেজন্য আমি ভুল কাজ করার জন্য অনুতপ্ত। সে তখন বলে যে সে চুরি করা জিনিস বেচে তার থেকে যে টাকা পেয়েছে, তা দিয়ে সে গরু, কুকুর এবং রাস্তার ধারে বসা দরিদ্রদের কম্বল এবং খাবার সরবরাহ করেছে। চোরের এই উত্তর শুনে রীতিমতো হেসে ফেললেন পুলিশ অফিসার।

এই ভিডিওটি ২ ডিসেম্বর টুইটার হ্যান্ডেল @Gulzar_sahab দ্বারা শেয়ার করা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন ‘দিলদার চোর’। আসলেই বলতে গেলে এই চোর দিলদার। এই ক্লিপটি এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজারের বেশি ভিউ এবং ১০ হাজার লাইক পেয়েছে। ৩৩ সেকেন্ডের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে, পুলিশ অফিসার চোরকে জিজ্ঞাসাবাদ করছেন। আর চোর তার নিজস্ব স্টাইলে অনন্য উত্তর দিচ্ছেন। উত্তরটি এমনই ছিল যে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা শুনে হেসে উঠল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026