বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। সকলেই এই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের বন্ধু করে নিয়েছেন। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন। প্রতিদিন প্রতিমুহূর্তে কিছু না কিছু ভাইরাল হতেই থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। বলাই বাহুল্য, যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক দর্শকদের ধরে রাখে তাহলে, সেটি ভাইরাল হতে বাধ্য।
থেকে থেকে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমন কিছু ঝলক আমাদের নজরে আসে যা সচারচর আমরা দেখতে পাই না। কিছু কিছু ক্ষেত্রে সেইসমস্ত ঝলক দেখে শিউরে ওঠেন ছোট থেকে বড় সকলেই। না দেখলে হয়তো বিশ্বাসই করা যায় না এমন ঘটনাও ঘটা সম্ভব। সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সাথে যুক্ত সুশান্ত নন্দর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তেমনি একটি ঝলক প্রকাশ্যে এসেছে, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না অনেকে। রইল ঝলক।
সম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক বানরকে প্রাণভয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিতে দেখা গিয়েছে। তার সাথে সাথে সেই গাছ থেকে লাফ দেয় চিতা বাঘও। এই ঝলক দেখে ঐ গাছে থাকা আরও একটি বানর সেই স্থান ছেড়ে পালায়। পরে আবারো চিতার হাত থেকে বাঁচতে আগের গাছেই ঝাঁপ দেয় ঐ বানরটি। তবে শেষরক্ষা হয়নি। ঐ বনরটি শত চেষ্টা করেও নিজের প্রাণ বাঁচাতে পারেনি। গাছের ডাল ধরে ঝোলার সময় তারই ঘারে কামড় বসায় চিতা। তাকে নিয়েই গাছ থেকে নীচে ঝাঁপ দেয় ঐ চিতা। আর সেই ঝলক দূর থেকই ক্যামেরাবন্দি করেছিলেন সেখানকার কোন এক বাসিন্দা। আপাতত, সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই সেই দৃশ্য নজরে এসেছে সকলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…