ভাইরাল & ভিডিও

Viral: শরীর থেকে বেড়িয়ে এল আত্মা, দেখেই চোখ কপালে নেটনাগরিকদের

তন্ত্র সাধনার কথা আমরা সকলেই শুনেছি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তন্ত্র সাধনার প্রমাণ হাতেনাতে পেয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। তবে পুরানে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এমন বহু নাম রয়েছে। তবে বর্তমান যুগে এমন মানুষ কি রয়েছেন? সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখার পর থেকেই এমন প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের মধ্যে থেকে। রইল সেই ভিডিও।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে, যার নাম ‘ঘন্টা’। এই পেজের ফলোয়ার্স ৭.৪ মিলিয়ন। সাধারণত এই পেজ থেকে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। তবে তার মধ্যে মজার ভিডিও থাকে বেশি পরিমাণে। সম্প্রতি এই পেজের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটজনতার।

ভিডিওটিতে দেখা গিয়েছে একটি ঘরের মধ্যে একজন মহিলা মাটিতে শুয়ে রয়েছেন। আর তার পরক্ষণেই ঐ মহিলার মধ্যে থেকে তার আত্মা উঠে এসে হাসতে থাকে ক্যামেরার সামনে। ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন অনেকেই। বর্তমানে এই ভিডিওর ভিউজ ২.২ মিলিয়ন। ভিডিওটি দেখে নেটনাগরিকদের একাংশ অবাক হলেও, অনেকেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এটি পুরোটাই প্রযুক্তির কারসাজি। প্রযুক্তির সাহায্যেই এমন একটি ভিডিও বানিয়েছেন তিনি, যা প্রথম চোটেই চমকে দিয়েছে একাধিক নেটনাগরিকদের।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক নেটিজেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ভিডিওটির কমেন্টবক্সে। বেশিরভাগ নেটনাগরিক মজার ভিডিও হিসেবেই গ্রহণ করেছেন ভিডিওটি, তা মন্তব্য দেখেই স্পষ্ট হয়েছে। এই ভিডিওটি যে আসলেই সত্যি নয়, তা এতক্ষণে স্পষ্ট হয়েছে সকলের কাছেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026