প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কোনটা নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে আবার কোনটা পারে না। এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেটা মানুষের মনে থেকে যায় অনেকদিন। আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা রীতিমতো শিহরিত করে তোলে সাধারণকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি ‘হারিস পাধি’ নামের এক ব্যক্তির ইনস্টাগ্রামের পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যাক্তি রাস্তার মাঝেই একটি প্রমাণ আকৃতির কোবরাকে নিয়ে খেলা দেখাচ্ছেন। সাপটিও রীতিমতো নিজের ইচ্ছা মতো আগে-পিছে হচ্ছিল। আর এই পুরো ঘটনাটি সেখানে উপস্থিত কোন এক ব্যক্তি নিজের ফোনের ক্যামেরায় বন্দি করেছিলেন। আপাতত আর সেই ভিডিওটিই অনেককে রীতিমতো শিহরিত করেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, সেখানে চোখ রাখলেই এমন আরও একাধিক ভিডিওর দেখা মিলবে। বলাই বাহুল্য, হারিস নামের এই ছেলেটি প্রায়ই এমন সাপের সাথে ভিডিও শেয়ার করে থাকেন। তার ঝলক অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। আর এটি দেখে এটুকু স্পষ্ট যে তিনি এমন ধরনের ভিডিও বানাতে যথেষ্ট অভ্যস্ত। অবশ্য কমেন্টবক্সে নেটনাগরিকদের একাংশ তাকে সাবধানও করেছেন এমন ধরনের ভিডিও বানাতে। কারণ এটি যথেষ্ট ভয়ানক ও শিহরিত করে দেওয়ার মতো একটি বিষয়। সাধারণ মানুষ কখনোই সাপ নিয়ে খোলা রাস্তার মাঝে এমনভাবে খেলা দেখানোর সাহস করবেন না। আর শহরের বাসিন্দারা এমন দৃশ্য তাদের আশেপাশে দেখার প্রত্যাশাও রাখেন না। এই ভিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে অনেককেই অবাক করেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…