আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কত কিনা ভিডিওই ভাইরাল হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে আজকাল যে সমস্ত ভিডিও ভাইরাল হয় সেগুলির মধ্যে সবথেকে বেশি থাকে মজার ভিডিও। তার সাথে সাথেই জন্তু জানোয়ারদের ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে নেটিজেনদের মধ্যে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা কিন্তু সকলকে চমকে দিয়েছে।
এই ভিডিওটি আদতে রেকর্ড করা হয়েছে একটি সিসিটিভি ক্যামেরা থেকে এবং ভিডিওটি হায়দ্রাবাদের। এই ভিডিওতে দেখা যাচ্ছে পথ কুকুরদের একটি দল একটি বাচ্চাকে আক্রমণ করছে। সম্ভবত ওই শিশুটির বয়স মোটামুটি পাঁচ বছর। ওই শিশুটির বাবা আম্বেরপেটের একটি কনস্ট্রাকশন সাইটে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। সেই জায়গাতেই বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই শিশুটি। সেখানেই তাকে কুকুরদের আক্রমণের শিকার হতে হয়।
প্রাথমিক তদন্তের পর জানা যায় ওই শিশুটির নাম প্রদীপ এবং তার বাবার সঙ্গে সে ওই সাইটে দেখা করতে গিয়েছিল সেই সময়। তখনই বেশ কিছু কুকুর তাকে আক্রমণ করে এবং শিশুটি পালাতে গেলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সঙ্গেই তার সারা দেহে কামড়াতে থাকে ওই কুকুরের দল। সেই জায়গায় এতটাই ফাঁকা ছিল যে ওই শিশুটিকে বাঁচাতে তেমন কেউ আসেনি। শেষ পর্যন্ত কুকুররা ওই শিশুটিকে একটি কোনায় নিয়ে গিয়ে কার্যত তাকে পুরোপুরি নিজেদের বশে করে ফেলে। তাদের কামড়ে শেষ পর্যন্ত শিশুটি প্রাণ হারায়। ঘটনাটি আবারও পথকুকুরদের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিল। হায়দ্রাবাদে এই মুহূর্তে এই ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে পরিবারের তরফ থেকে কোন এফআইআর দায়ের করা হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…