ভাইরাল & ভিডিও

Viral Video: সাপুড়ে বিন বাজাতেই দোকান থেকে বেরিয়ে এল মানুষরূপী সাপ, ফনা তুলে মারলো ছোবল

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও। আবার কিছু সময় ভাইরাল হয়ে যায় অদ্ভুত হাসির ভিডিও। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল এমনি একটি হাসির ভিডিও, যা দেখে হাসতে বাধ্য হবেন আপনি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক সাপুড়ে একটি দোকানের বাইরে বিন বাজাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই একজন লোক সাপের মতো ফণা ছড়িয়ে দোকান থেকে বেরিয়ে আসে এবং বিনের সুরে নাচতে থাকে। বিনের সুরের তালে ওই ব্যক্তি দোলা খেয়ে নাচতে থাকে। এমনকি সে মাঝে মাঝে হাত দিয়ে ফনার অঙ্গভঙ্গি করে ছোবল মারার চেষ্টা করে। এই ভিডিও দেখে হাসির রেষ থামাতে পারেননি নেট নাগরিকরা।

ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছে। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন ইতিমধ্যেই। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এবং লোকেরা এটিকে অনেক পছন্দও করছে। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রাম বাটারফ্লাই__মাহি নামের পেজ থেকে। ভিডিওটি এখন পর্যন্ত ১ হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়াও প্রচুর মানুষ কমেন্ট করছেন এবং ভিডিওটিকে শেয়ার করছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026