Viral Video: কুমিরে ভর্তি পুকুরে ঝাঁপ দিল এক বাচ্চা ছেলে, তারপর যা হল দেখে আত্মা কেঁপে যাবে আপনার

আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদির ব্যবহার অনেকটাই কমে গিয়েছে এই ডিজিটাল দুনিয়াতে। করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দশায় তাই প্রত্যেক মানুষের সময় কাটানোর অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। নানা হাসির, মজার বা নাচ, গানের ভিডিও দেখে সময় কাটছে সকলের। এককথায় বলা যেতে পারে এই কঠিন সময়ে সকলের কাছে অক্সিজেন এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়াতে আজকাল মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষা পশু পাখিদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও বানিয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যায়। কখনো দেখা যায় টিয়া পাখির অদ্ভুত কথা বলার প্রতিভা, তো কখনো দেখা যায় কুকুরছানার কিউট খেলার মুহূর্ত। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে কুমিরকে। কুমিরের কথা উঠলেই সাধারণ মানুষের গা শিউরে ওঠে। কারণ এই প্রাণী জীবন্ত চিবিয়ে খায় অন্যদের। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে একটি পুকুরে ভর্তি ছোট ছোট কুমিরের বাচ্চা। বলা যেতে পারে জলে গিজগিজ করছে কুমিরের বাচ্চা। এই দৃশ্য দেখে আপনার আত্মা কেঁপে যেতে পারে। কিন্তু ভিডিওতে এও দেখা গেছে একটি বাচ্চা ছেলে ওই কুমির ভর্তি পুকুরে টি শার্ট খুলে ঝাঁপ দেয়। শুনে অবাক হলেন নিশ্চয়ই। নেটিজেনরাও ওই বাচ্চার সাহসিকতা দেখে অবাক হয়েছেন।

যদিও কুমির তার শিকারকে আঁচড়ে খায়, কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিওতে শিশুটিকে কোনো ভয় ছাড়াই পুলে কুমিরের সঙ্গে আরামে সাঁতার কাটতে দেখা যায়। এই ভিডিওটি @criancafazendoM নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৪৫৮.৮K ভিউ পেয়েছে। একই সঙ্গে ২০ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিওটি। হাজার হাজার কুমিরে ভরা এই পুলে একটি ছোট্ট শিশুকে আনন্দে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় কিছু কুমির শিশুটির পিঠে চড়ে। ভিডিওটি সত্যিই অবাক করার মতো। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026