এক বিশাল পাইথন সাপের সঙ্গে খেলছে একটি ছোট্ট ছেলে, হাড় হিম করা ভিডিও ভাইরাল

পৃথিবীর সব থেকে ভয়ংকর সরীসৃপ হলো সাপ। যে ধরনের সরীসৃপ মানুষের সামনে চলে আসুক না কেন সাপের থেকে ভয়ংকর কোন সরীসৃপ পৃথিবীতে নেই। কুমির থেকে শুরু করে সবকিছুই সাপকে ভয় পায় এবং তার কারণও রয়েছে। সাপের বিষ যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে সক্ষম। তাই ভয়ের পাশাপাশি সাপের ব্যাপারে জানার একটা ইচ্ছাও কাজ করে সকলের মধ্যেই। তবে সাপকে সাধারণত সকলেই কিছুটা এড়িয়ে চলতে পছন্দ করেন। সাপের কাছাকাছি যেতে কেউই বিশেষ পছন্দ করেন না। আর সাপ হাত দিয়ে ধরা তো অনেক দূরের কথা। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা দেখলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে একটি বিশাল বড় পাইথনের সঙ্গে খেলা করছে।

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাচ্চাটির থেকে প্রায় ১০ গুন বড় একটি সাপের সঙ্গে খেলছে সে। সাপের সাথে তার যেনো একটা গভীর আত্মার সম্পর্ক। যেনো তারা একবারে অভিন্ন হৃদয়ের বন্ধু। আর সেটা যে সাপ, সে ব্যাপারে ছেলেটির কোনো হুশ পর্যন্ত নেই। বলতে গেলে সে একেবারে সবকিছু ভুলে সাপের সঙ্গে খেলায় মত্ত। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @gir _forest_animals থেকে

এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং প্রায় ১ লক্ষ ২৭ হাজার মানুষ এই ভিডিওটি লাইক করে ফেলেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি নিয়ে কথা হচ্ছে এবং ভিডিওটি হয়ে গিয়েছে রীতিমতো ভাইরাল। এই ভিডিওটিতে বাচ্চাটির মা ও বাবার ব্যাপারে সকলেই মন্তব্য করছেন। তারা কিভাবে এটা হতে দিলেন এই নিয়ে সকলেই প্রশ্নবাণ ছুড়তে শুরু করেছেন। অনেকে আবার তার বাবা মাকে জেলে পুরে দেওয়ার পর্যন্ত বিধান দিয়ে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026