ভাইরাল & ভিডিও

Viral Video: বুলেটে বসে ‘পাতলি কামারিয়া’ গানে নাচছিল ‘পাপা কি পরী’, তারপর যা হল…দেখুন

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও। আবার কখনো কখনো ভাইরাল হয়ে যায় বিভিন্ন হাসির ভিডিও।

আজকালকার দিনে ট্রেন্ডে রয়েছে শর্ট ভিডিও। আর সেখানেই দেখা মিলে বিভিন্ন হাসির ভিডিওর। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি মেয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা দেখে হাসি থামাতে পারবেন না আপনি। ‘পাপা কি পরীর’ কীর্তি দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেট দুনিয়াতে। আসলে ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একটি মেয়ে বুলেটের উপর বসে আছে এবং বুলেটের পেট্রোল ট্যাঙ্কের ঢাকনা খোলা। ব্যাকগ্রাউন্ডে পাটলি কামারিয়া গানও বাজছে। গানের তালে মেয়েটি মজা করে বাইকে বসেই নাচতে শুরু করে। কিন্তু ভারী বাইকের ভার সামলাতে না পেরে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাইক নিয়ে মেয়েটি পড়ে যায় এবং বুলেটের পেট্রোলও বয়ে যেতে থাকে। 

বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে চোখের পলকেই। upendrakuma1983 নামের পেজ থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ লাইক এসেছে। ভিডিওটিতে অনেকেই মজার মজার মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন- ‘জিম করেও লাভ হয়নি’। অন্যজন লিখেছেন- ‘রিল তৈরি করতে গিয়ে আপনার ক্ষতি হয়েছে’।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026